শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-১০
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-১০
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৭মি.) সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোরা, রামদা, চাপাতি, হাসুয়া ও লোহার রড উদ্ধার করা হয়।
আটকরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আলাউদ্দিন, ফরিদুল, আব্দুল হামিদ, নাসির, সাইফুল, মাসুদ রানা, নাসির, শাহ আলম, আব্দুল্লাহ ও পিকআপ ভ্যানের ড্রাইভার হারেজ আলী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সয়দাবাদ এলাকার কুখ্যাত বাবু ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানে করে এসে পাঙ্গাসী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই বাজারে টহলরত পুলিশ ডাকাতদলকে দেখে থানায় খবর দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের করা হবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা