শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা, আটক-৩
গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা, আটক-৩
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ ৩০ মার্চ শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ এ তথ্য সাংবাদিকদের জানান।
আটকরা হলেন- শামীম ইসলাম, আল আমিন ও মো. জাহিদ। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় বলেনি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় সি ব্লকের ৬৮১নং বাড়ির ৪ তলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮১ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, টাকা তৈরির কাগজ, জাল টাকা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করে। এ সময় জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক কা হয়।
গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ঈদকে সামনে রেখে সক্রিয় এই জালিয়াতি চক্রটি জাল টাকা তৈরি ও মজুদ করছিল। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই তাদেরকে আটক করে বিচারের আওতায় আনা হবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা