শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

---
শরীয়তপুর প্রতিনিধি ::  স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের নদীশাসন ও মূল পাইলিংয়ের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পয়েন্টে সেতুর নদীশাসন এবং পরে মাওয়ায় সেতুর মূল পাইলিংয়ের কাজের উদ্বোধন করেন তিনি। শনিবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে জাজিরায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় জাজিরার নাওডোবা পয়েন্টে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন ও সংযোগ সড়কের কাজের ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন। সেখানে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ বিরাট চ্যালেঞ্জ ছিল। ২০০১ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেতু নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার আমরা পদ্মা সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণ করি। পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সাথে চুক্তি হয়। হঠাৎ করে তারা একটা দুর্নীতির অভিযোগ এনে চুক্তি থেকে সরে দাঁড়ায়। পরে কোথায় দুর্নীতি হয়েছে জানতে চেয়ে তাদের আমি চিঠি লিখি। কিন্তু তারা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং উত্তরও দিতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর আমরা নিজেদের অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেই। এতে দেশের জনগণ সাহস আমাদের জুগিয়েছে। তাদের সমর্থনের কারণেই আমরা লক্ষ্যে পৌছাতে পেরেছি। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বলেছিলেন বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আজকেও সেটা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, দেশী-বিদেশী কোন ষড়যন্ত্রই আর এই সেতুর নির্মাণ রুখতে পারবে না। সময়মতো সেতুর কাজ শেষ হবে। সেতুটি নির্মাণ হলে দেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে। এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তিনি বলেন, আমরা শুধু ক্রিকেটেই সেঞ্চুরি করছি না। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা সেঞ্চুরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাবলম্বী হবে। এখনও আর কারও কাছে আমাদের হাত পাততে হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে বড় বিষয় নয়। আমি জাতির পিতার কন্যা। দেশের মানুষের সেবা করতে এসেছি। সেতু নির্মাণ কাজে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যারা সেতু নির্মাণে জমি দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
পরে বেলা একটার দিকে মাওয়ায় সেতুর মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মাওয়ায় সেতুর মূল কাজের উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। শত বাধার মুখেও দেখাতে পেরেছি, আমরা পদ্মা সেতুর মতো একটি সেতু নিজস্ব অর্থায়নে করতে পারি। সেতুর কাজ যেন সময়মতো শেষ হয়, সে জন্য সবার দোয়া চান তিনি। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে মানুষের আন্তরিকতা ও সহযোগিতা অতুলনীয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়ে যায়। মাইকে ঘোষণা করা হয়, ব্যবস্থাটি এমনভাবে করা ছিল, যাতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই পাইলিং শুরু করা যায়।
এদিকে এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি হয়েছে ২৭ ভাগ। এভাবে চললে এবং কাজের গতি ধরে রাখতে পারলে ২০১৮ সালের ডিসেম্বরেই ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে চলবে যানবাহন ও ট্রেন। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলায় ঢাকা থেকে যোগাযোগের ক্ষেত্রে আসবে যুগান্তকারী পরিবর্তন। এদিকে দুপুরের পর পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)