শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

---নওগাঁ প্রতিনিধি :: (২১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪মি.) নওগাঁর মহাদেবপুরে চলতি ইরি-বোরো ধানের মৌসুমের নতুন বোরো ধান কৃষকের ঘরে উঠতে এখনো প্রায় একমাস বাঁকী। আর ঠিক এই মুহূর্তে পোকা-মাকড় দমনে বিভিন্ন কোম্পানির কিটনাশক (বিষ) স্প্রে করে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলা।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাঠের পর মাঠ সর্বত্রই বোরো ধানের ক্ষেতে ধান গাছের সবুজ পাতা ও সদ্য বের হওয়া ধানের শীষ যেন খাচ্ছে দোল সেই সাথেই উপজেলার কৃষক-কৃষাণীর মনেও দোলা দিচ্ছে আনন্দ। আর এসময় ধানের  রং (চকচকে) করতে ও পচামিনা ও মাজরা পোকার আক্রমন থেকে বোরো ধানের ক্ষেত রক্ষায় বিভিন্ন কোম্পানির কিটনাশক (বিষ) স্প্রে করে ব্যাস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। আবহাওয়ার অনুকুলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের আশায় বুক বেধে আছেন উপজেলার কৃষকরা।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম জানান, এবারে নওগাঁর মহাদেবপুর উপজেলায় সর্বমোট ২৭ হাজার ৪ শত ৬০’ হেঃ জমিতে বোরো ধান চাষ রোপন করেছেন উপজেলার কৃষকরা। অতীতের যে কোন বছরের চেয়ে এবারে কৃষকের মাঠের ধান গাছের অবস্থা খুবই ভাল। এমনকি বিগত বছর গুলোর তুলনায় চলতি বোরো মৌসুমে বিশেষ করে পচামিনা ও মাজড়া পোকার আক্রমন নেই বলেই চলে।

তিনি আরো বলেন, কোন রকম দূর্যোগ না হলে ও আবহাওয়া অনুকুলে থাকলে মহাদেবপুর উপজেলায় বোরো চাষ ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে । কৃষকের মাঠের ধান বিভিন্ন পোকা মাকড়ের অনিষ্ট থেকে রক্ষা করতে কৃষি দপ্তর হতে প্রতিনিয়ত মাঠকর্মীগন (উপ-সহকারী কৃষি কর্মকর্তরা) কৃষকের সাথে মাঠে বোরো ধানের ক্ষেতে গিয়ে বিভিন্ন উদেশ পরামর্শ দিয়ে চলেছেন। এক কথায় সব মিলিয়ে মহাদেবপুরে এবারে বোরো ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে বলেও কৃষি কর্মকর্তা জানিয়েছে।

উপজেলার ২৭ নাম্বার ধনজইল ব্লকে সরজমিনে বোরো ধানের ক্ষেত দেখতে গিয়ে বোরো ধান ক্ষেতের ভেতর কৃষকদের সাথে নেমে দুজন কৃষককে বর্তমান আবহাওয়ায় করনীয় সম্পর্কে পরামর্শ দিতে দেখা গেল আরিফুজ্জামান আরিফ নামের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ জানান, আমার দায়িত্বরত এলাকায় এখন পর্যন্ত ধান গাছের অবস্থা খুবই ভাল। তবে দু’দিন পূর্বে এলাকার উপড় দিয়ে বয়ে যাওয়া ঝড়ো-বাতাসে সদ্য গামড়ে বসা ও ধানের শিষ বের হওয়ার সময় ঝড়টি হওয়ায় অল্পকিছু ধানের চিটা দেখা দিতে পারে জানিয়ে বলেন, আগামীতে আবহাওয়া অনুকুলে থাকলে এবং বড় ধরনের কোন দূর্যোগ দেখা না দিলে বোরো ধানের বাম্পার ফলন হবে বলেই আশা করছি বলেও তিনি জানান।





আর্কাইভ