শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে ট্রাক্টর দিয়ে বেপরোয়া মাটি পরিবহন : পথচারীরা দুর্ভোগে
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে ট্রাক্টর দিয়ে বেপরোয়া মাটি পরিবহন : পথচারীরা দুর্ভোগে
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ট্রাক্টর দিয়ে বেপরোয়া মাটি পরিবহন : পথচারীরা দুর্ভোগে

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩০মি.) নওগাঁর আত্রাইয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় একদিকে রাস্তা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অপরদিকে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণফাঁদে পরিণত হচ্ছে।

জানা যায়, আত্রাই উপজেলা সংলগ্ন মধুগুড়নই গ্রাম। এ গ্রামের লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের কোন পাকা রাস্তা ছিল না। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রচেষ্টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাস্তাটি পাকা করণের কাজ করায় এলাকাবাসীর দীর্ঘদিনে দুর্ভোগ লাঘব হয়। হঠাৎ করে গত প্রায় তিনমাস পূর্ব থেকে মধুগুড়নই নদী সংলগ্ন জমিন হতে মাটি কাটার মহা উৎসব পড়ে যায়। বিভিন্ন ইট ভাটায় ওই মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করায় প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার উপর পাটি পড়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর চলাচলের কারণে আবহাওয়া শুস্ক হলে রাস্তা ধুলাময় হয়ে যায়। এ সময় রাস্তায় চলাচলকারী লোকজন চরম বিড়ম্বনার শিকার হয়। এতে করে জনস্বাস্থ্য মারাতœক হুমকির সম্মুখিন হয়। আবার সামান্ন বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণদ হওয়ায় জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদের চলাচল করতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থী, সাইকেল মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। একদিকে পাকা রাস্তা ক্ষত বিক্ষত, ধুলোময় রাস্তা, আবার বৃষ্টি হলে কাদা সবকিছু মিলিয়ে এ যেন কেবল ট্রাক্টরবাহীই রাস্তা।

মধুগুড়নই গ্রামের রাসেল বলেন, এ রাস্তাদিয়ে প্রতিদিন আমাদের শিশু সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। গত কয়েক মাস থেকে ট্রাক্টরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, কয়েক মাস থেকে ট্রাক্টর দিয়ে মাটি বহন করায় রাস্তা সংলগ্ন আমাদের বাড়িঘর পর্যন্ত ধুলোময় হয়ে যাচ্ছে। প্রতিদিন বাড়িঘর পচ্ছিন্ন রাখতে বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়োজিত সহকারী মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমনিয়া রোগে আক্রান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের মাঝে শ^াসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আত্রাই জোনের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এখানে আমাদের করার কিছু নেই। স্থানীয় জনসাধারণ পদক্ষেপ নিয়ে প্রশাসনের সহায়তায় রাস্তা রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন বন্ধ করা প্রয়োজন।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)