শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো ধান: শংকিত বিশ্বনাথের কৃষক
প্রথম পাতা » কৃষি » ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো ধান: শংকিত বিশ্বনাথের কৃষক
রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো ধান: শংকিত বিশ্বনাথের কৃষক

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) সিলেটের বিশ্বনাথে বোরো ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন হাওড়ে এ রোগের কারণে পাকা আধাপাকা ধান মরে যাচ্ছে। এতে দিহেশারা হয়ে পড়েছেন কৃষকরা। বড় ধরনের ক্ষতির আশংকায় রয়েছেন তারা। এদিকে, এ রোগের খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের রোগ থেকে ধান রক্ষা করতে বিভিন্ন পরামর্শ দেন। খোজ নিয়ে জানাগেছে, উপজেলার চাউলধনী হাওর, বিলবন হাওড়, বেলার হাওরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। নতুন ধানের শীষ জন্মানোর পূর্বেই এ রোগের আক্রান্ত হতে থাকে বোরো ধান। এতে করে বড় ধরনের ক্ষতির মধ্যে আশংকায় পড়তে পারেন উপজেলার কৃষক সমাজ। উপজেলার কৃষি নির্ভর পরিবারের মানুষজন সারা বছর আউশ, আমন, বোরো, ইরি ধান উৎপাদন করে পরিবার পরিজনের আহার যোগান দেন। এবারের ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো ধান মরে যাওয়ায় সব থেকে ক্ষতির আশংকায় রয়েছেন কৃষি নির্ভর পরিবারগুলো। এছাড়া অন্যের জমি বর্গা নিয়ে আবাদ বোরো চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।
চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৭৯৮ হেক্টর। কিন্তু ছড়ায় ধান আসার আগেই দেখা দেয় ব্লাস্ট রোগ। ফলে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।
এলাকার কৃষকরা জানান, বর্গ নিয়ে অনেকেই বোরো ধান আবাদ করেছেন। কিন্তু ধানগুলো রোগে আক্রান্ত হওয়ার ফলে সোনালী ফসলের পরিবর্তে বড় ধরনের ক্ষতির ধারপ্রান্তে রয়েছেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান বলেন, এবার উপজেলায় বোরো ভাল ফলন হয়েছে। উপজেলার কিছু কিছু এলাকায় বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। তবে কৃষকদের রোগ থেকে ধান রক্ষা করতে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।





আর্কাইভ