শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বাংলাদেশ আগমন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের এম.এ.জি ওসমানী বিমানবন্দর ও বিশ্বনাথে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ তিনি  রবিবার সকালে সিলেট বিমান বন্দরে অবতরণ করলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়৷ সংৰিপ্ত সংবর্ধনা সভায় প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিনসিরাজ বলেন, আনোয়ার আমাদের সিলেটের গৌরব, আগামী দিনের উদিয়মান তারকা৷ তিনি যুক্তরাজ্যের মাটিতে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন৷
সংবর্ধিত অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জাম চৌধুরী বলেন, বাঙালির বহুকালের স্বপ্ন ‘পদ্মা সেতু’ বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেছে৷ প্রধানমন্ত্রী মূল কাজের উদ্বোধন করেছেন৷ সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি আমরাও পারি৷ তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে বহু রাজনীতি হয়েছে৷ রাজনীতি করে পদ্মা সেতুর বাস্তবায়ন নস্যাত্‍ করে দিতে চেয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি৷ ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর নির্মানের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেন৷ পরবর্তীতে বিএনপি-জামায়াত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পদ্মা সেতুর জন্য কোন কাজ তারা করেননি৷ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে আবার কাজ শুরু করলে বিএনপি-জামায়াত এবং তাদের দোসররা তা নস্যাতের জন্য আদাজল খেয়ে মাঠে নামে৷ কিন্তু তাদের এই চক্রান্ত সফল হয় নাই৷ তিনি সকলকে এই শীতের সকালে উপাস্তিতে হয়ে তাকে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানান৷
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুত্‍ফুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সস্পাদক আব্দাল মিয়া, কুরুয়া ইউপি চেয়ারম্যান মকদুছ আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুয়েব আফজাল, সিলেট জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মুসফিক জায়গীরদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ সহ-সভাপতি আখলাকুর ররহমান, রিপন চৌধুরী, মতছির চৌধুরী জনি, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, জাহাঙ্গীর আলম, মুবাশ্বির আলী, শাহিন আহমদ, সাজলু লস্কর, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারন সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুবলীগ নেতা কামরম্নল ইসলাম, মিটু তালুকদার, শেখ আবুল হাসনাথ বুলবুল, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদ মুহিবুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন জুয়েল, বিপস্নব কানত্মি দাস, রাসেল আহমদ প্রমুখ৷
এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টায় আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ এসময় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়৷ দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা সিতার মিয়ার পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধরী বলেন, শেখ হাসিনা যদি আমাকে সিলেট ২ আসনের মনোনয়ন প্রদান করেন, তাহলে আমি সর্বাত্তক প্রচেষ্টা করে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্খা পুরনে বদ্ধ পরিকর৷ তিনি বলেন, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানী নগরের বিদ্যুৎ উন্নয়ন অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ আওয়ামী লীগের কোন হাইব্রিড নেতার স্থান নেই৷ তাই দলকে সুবিধাভোগী দালাল মুক্ত করে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুত্‍ফুর রহমান বলেন, সিলেট- ২ আসন বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানী নগরে সংগঠনকে শক্তিশালী ও জনগনের সার্বিক কল্যাণে আনোয়ারুজ্জামান চৌধুরীর কোন বিকল্প নেই৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছানুসারে দল চলবে, অন্য কারো ইচ্ছায় নয়৷ আনোরুজ্জামানের নেতৃত্বে বিশ্বনাথের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান এবং তৃনমূলে দলকে শক্তিশালী করতে সক্রিয় হওয়ার জন্য মুহিবুর রহমানের প্রতি অনুরুধ জানান৷
বিশ্বনাথ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই৷ সারা জীবন নির্যাতিত ও বঞ্চিতদের পক্ষে কাজ করছি৷ বাকী জীবন এ পথে অতিবাহিত করতে চাই৷ আনোয়ারুজ্জামান অপশক্তি ও সুবিধা ভোগীদের হাত থেকে আওয়ামী লীগকে উদ্ধারের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তার সাথে আমি একমত হয়ে সিলেট ২ আসন শেখ হাসিনাকে উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছি৷
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ.এইচ.এম.ফিরোজ আলী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জুবেদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আছলম খান, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, শেখ শহীদুল ইসলাম, শেখ বাবরুছ আলী, সমর কুমার দাশ, বশারত আলী বাছা, শেখ নুর মিয়া, বশির আহমদ আব্দুল মতিন, আমরুজ আলী, লিলু মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, ওসমানীনগর যুবলীগের সভাপতি আনা মিয়া সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, জেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা মুবাশ্বির আলী, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, আব্দুল মতিন, সবজুল আলী, আনা মিয়া, বিপ্লব দে, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা আলী হুসেন রুহেল, ফজলু মিয়া, আমীর আলী, শাহ আলম খোকন, সুহেল আহমদ, জায়েদুর রহমান, লিয়াকত আলী, মাষ্টার হানিফ আলী, শাহ আজমল হুসেন রাজন, ছাত্রলীগ নেতা আব্দুল করিম, শাহিন আহমদ ছুনু, সমিত্র ধর, পারর্থসারতি দাস পাপ্পু, মাজহারুল ইসলাম, এমরানুর রহমান, রাজা মিয়া, রঞ্জিত মালাকার ফাহিম আহমদ ইলিয়াছ আলী প্রমুখ৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ