শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় স্থল বন্দর নির্মিত হলে দু’দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে : নৌ পরিবহন মন্ত্রী
রামগড় স্থল বন্দর নির্মিত হলে দু’দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে : নৌ পরিবহন মন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২২মি.) নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, প্রস্তাবিত খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর নির্মিত হলে বাংলাদেশ-ভারত দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে যাবে। সীমান্ত নদী ফেণীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে।
তিনি আজ ২১ এপ্রিল শনিবার সকালে নির্মাণাধীন খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ফেণী নদীর উপর মৈত্রী সেতু ভারতের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলেও জানান তিনি। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
এ সময় ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের