শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » রক্তদহ বিলে অপরিকল্পিত ক্রসড্যামের কারণে তলিয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা জমির পাকা ইরি-বোরো ধান
প্রথম পাতা » কৃষি » রক্তদহ বিলে অপরিকল্পিত ক্রসড্যামের কারণে তলিয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা জমির পাকা ইরি-বোরো ধান
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রক্তদহ বিলে অপরিকল্পিত ক্রসড্যামের কারণে তলিয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা জমির পাকা ইরি-বোরো ধান

---নওগাঁ প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) নওগাঁর রাণীনগর ও পার্শ্ববর্তি বগুড়ার আদমদীঘি উপজেলা এই দুই উপজেলার সীমানায় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বিল রক্তদহ বিল। এই রক্তদহ বিলের প্রধান শাখা খালে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষে’র নির্মিত অপরিকল্পিত দুইটি ক্রসড্যামের কারণে এবছরও তলিয়ে যাচ্ছে বিলের মধ্যে রোপন করা প্রায় এক হাজার একর জমির পাকা-আধাপাকা ইরি-বোরো ধান।

ধান তলিয়ে যাওয়ার এই অবস্থা আরও চরম আকার ধারন করেছে দুইটি ক্রসড্রাম নির্মাণের পর থেকে। এ বিষয়টি নিয়ে কৃষকরা নানা ভাবে প্রতিবাদ জানিয়ে আসলেও কোন ফল হয়নি। তাই স্বপ্নের কষ্টে অর্জিত সোনালী ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে। কৃষকরা এখন তাদের ধান পুরোটাই ঘরে উঠাতে পারবে কিনা এই চিন্তায় চিন্তিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের বৃষ্টির পানি কয়েকটি শাখা খাল দিয়ে এসে জমা হয়েছে রক্তদহ বিলে। কিন্তু বিলে জমা হওয়া পানি আত্রাই নদীতে যেতে পারছে না নিস্কাশন পথের রাণীনগর উপজেলা অংশে শাখা খালে দুইটি স্থানে ক্রসড্যাম থাকার কারণে। জানা গেছে, বৃষ্টির পানি ধরে রেখে আপদকালিন সময়ে সেচ দেয়ার জন্য ২০১৪ সালে রক্তদহ বিলের উজানে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে এবং ভাটি’র দিকে রাণীনগর উপজেলায় তিলাবধু ও আকনা বাঁশবাড়িয়া নামক দুই স্থানে অপরিকল্পিত ভাবে ক্রসড্যাম নির্মাণ করে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ। এতে করে ইরি-বোরো আবাদ মৌসুমের শেষ দিকে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

গত কয়েক দিনে জেলার রাণীনগর উপজেলাসহ আশ পাশের এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। সেই বর্ষনের পানি উজান থেকে নেমে বিভিন্ন খাল দিয়ে জমতে থাকে রক্তদহ বিল ও বিলের চার পাশের ইরি-বোরো আবাদি মাঠে। কিন্তু পানি স্বাভাবিক ভাবে নিষ্কাশন হতে পারছে না। এর কারণে রক্তদহ বিলের রাণীনগর উপজেলার বোদলা, পালসা, তেবাড়িয়া, বিশিয়া এবং আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের করজবাড়ি, দক্ষিন গনিপুর, কদমা, সান্তাহার ইউনিয়নের সান্দিড়া, দমদমা, কাশিপুর, ছাতনি, ঢেকড়াসহ অন্তত ১৫ গ্রামের প্রায় এক হাজার একর জমির পাকা আধাপাকা ইরি-বোরো ধান বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে হুমকির মুখের পড়েছে।

বোদলা, পালশা, তেবাড়িয়া গ্রামের কৃষক হুরমত আলী, ইয়াকুব আলীসহ কয়েক জন কৃষক জানান, অপরিকল্পিত ক্রসড্যামের কারণেই গত চার বছর ধরে আমাদের এই সমস্যা। এ বিষয়ে আমরা আদমদীঘি ও রাণীনগর উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু কোন প্রতিকার পায়নি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার বলেন রক্তদহ বিলের ভাটিতে বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের কারণে জলাবদ্ধতায় উঠতি ইরি-বোরো ধান জলমগ্ন হয়ে হুমকির মুখে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মুঠোফোনে রাজশাহী বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ক্রসড্রামের কারণে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। কারণ ক্রসড্রামের আরএল বিল এলাকার আরএল এর সমান। তিনি আরও বলেন, আত্রাই নদীর পানি বৃদ্ধি, স্লুইচগেটের সমস্যা এবং কচুরিপানার কারণে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে বরেন্দ্র কর্তৃপক্ষের বিভাগীয় পর্যায়ে আলোচনা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)