শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বৈশাখী পূর্ণিমা উদযাপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বৈশাখী পূর্ণিমা উদযাপন
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বৈশাখী পূর্ণিমা উদযাপন

---মহালছড়ি প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) খাগড়াছড়ি মহালছড়িতে প্রতিটি বিহারে বিহারে ধর্মীয় আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মীয় ইতিহাসের ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়েছে। ২৯ এপ্রিল রবিবার সকাল থেকেই ধর্মীয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে মহালছড়ি উপজেলার মিলনপুর বন বিহারে অস্ট বিংশতি বুদ্ধ (আটাশ বুদ্ধ) পূজা, বিশ্ব শান্তি কামনার্থে ভিক্ষু সংঘ হতে ধর্মীয় দেশনা শ্রবণ ও সমবেত প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মিলনপুর বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অজলচুগ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যমতি ভিক্ষু।
মিলনপুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি মোহন চাকমা বলেন, বুদ্ধের মূখনিঃসৃত বাণীকে শ্মরন করে বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তির হিতার্থে ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধরা প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠানাদি করে থাকেন।
এদিকে আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের আয়োজনে সকাল সাড়ে ৮টায় এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিহারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষগণ ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ ধর্মপ্রাণ পূণ্যার্থীরা অংশগ্রহন করেন। আনন্দ শোভাযাত্রা শেষে একইভাবে ধর্মীয় দেশনাসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া উপজেলার সকল প্রতিটি বিহারে গিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূণ্য লাভের আশায় ছোয়েং দান, প্রদীপ পূজা ও পানীয় দান করে পঞ্চশীল গ্রহন করেছেন।
উল্লেখ্য, মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের জন্মগ্রহন, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান লাভ করার কারণে বৌদ্ধদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূণ। ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা এ তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করে থাকেন এবং বৌদ্ধরা শুভ এদিনটিতে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব করে থাকেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)