শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ায় ২২ ঘন্টা বিদ্যুৎবিহীন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ায় ২২ ঘন্টা বিদ্যুৎবিহীন
মঙ্গলবার ● ১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ায় ২২ ঘন্টা বিদ্যুৎবিহীন

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়ে চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় গতকাল সোমবার (৩০ এপ্রিল) থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ২২ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল। সোমবার বেলা দেড়টার দিকে বিদ্যুৎ বন্ধ হওয়ার পর চালু হয় সন্ধ্যা ৭ টার দিকে। তাও বিদ্যুৎ সংযোগ চালু হয়েছিল উপজেলা সদর, আশ পাশ এলাকা ও চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে। পৌরসভার কিছু এলাকা ও ইউনিয়ন পর্যায়ে আজ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে চালু হয়। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ চালু হয়নি বলে খবর পাওয়া গেছে। রাঙ্গুনিয়া উপজেলার বিদ্যুৎ সঞ্চালন লাইন পল্লী বিদ্যুতের অধীন। ৩৩ ও ১১ কিলোভোল্টের বিদ্যুৎ সঞ্চালন রয়েছে ১ হাজার ৩ শ কিলোমিটার। উপজেলা সদর, পৌরসভা ও ১৫ ইউনিয়নে ৭৯ হাজার গ্রাহক রয়েছে। পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (অপারেশন এন্ড মেইনটেন্যান্স) জুয়েল দাশ বলেন, “প্রচন্ড ঝড়ো হাওয়ায় শ’খানেক তারের উপর গাছ ভেঙ্গে পড়ে তার ছিঁড়ে যায়। ৩৩ হাজার ভোল্ট, ১১ হাজার ভোল্ট ও ছোটখাট সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বন্ধ রাখা হয়।”পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, “সোমবার দুপুর থেকে আকষ্মিক ঝড়ো হাওয়ায় লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সন্ধ্যার দিকে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইন মেরামত করে উপজেলা সদরে বিদ্যুৎ দেয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ দিতে সময় লাগে। ”দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় দূর্ভোগে পড়তে হয়েছে গ্রাহকদের। মরিয়ম নগর গ্রামের বাসিন্দা মো. সেলিম বলেন, সোমবার দুপুর থেকে বিদ্যুৎ ছিলনা। রাতে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। এছাড়া ফ্রিজের জিনিসপত্রও নস্ট হয়ে গেছে।সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা মাহাবুবুল আলম বলেন, “ প্রায় ১ দিন বিদ্যুৎ না থাকায় সীমাহীন কষ্টে পড়তে হয়। ইছামতি গ্রামের যুবক মো. আরমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ প্রায় সময় বিদ্যুৎ বন্ধ রেখে লাইনের উপর ঝুঁকিপূর্ন গাছ কাটা হয়। তবুও সামান্য ঝড় বৃষ্টিতে গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয় বলে বিদ্যুৎ কর্তৃপক্ষরা বলে থাকেন। ঝড় বৃষ্টিতে গাছ যদি লাইনে পড়ে তাহলে এত গাছ কোথায় কাটা হয়।”পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. নুরুল হোসেন বলেন, “আকষ্মিক ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত জেগে কাজ করে বিদ্যুৎ লাইন দেয়া হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে লাইন দিতে একটু সময় লাগে। সব জায়গায় কাজ করে শতভাগ সংযোগ দিতে একটু সময় লাগবে।





আর্কাইভ