শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে ট্রেনে কাটাপড়ে রাউজানের স্কুল ছাত্র নিহত
হাটহাজারীতে ট্রেনে কাটাপড়ে রাউজানের স্কুল ছাত্র নিহত
রাউজান প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) চট্টগ্রাম হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সায়েম ওরফে শাওন(১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অাজ ৪ মে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী পৌর এলাকার মধ্যম দেওয়ান নগর আজিজিয়া মা’বুদিয়া নূরাণী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত শাওন স্থানীয় নলেজ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
নিহত শাওন রাউজান উপজেলার গহিরা ধলইনগর এলাকার দুবাই প্রবাসী মুজিবুর রহমানের পুত্র সন্তান। তারা পরিবারসহ হাটহাজারী আবাসিক এলাকার শফি ম্যানসনে বসবাস করেন বলে জানাগেছে।
প্রতক্ষ্যদর্শীরা সুত্রে জানায়ায়, একটি তেলবাহী ট্রেন যাচ্ছিল, এসময় শাওনসহ কয়েকজন কিশোর ওই তেলবাহী ট্রেনে উঠে। কিছু দুর গিয়ে শাওন ট্রেন থেকে লাফ দেয়। এসময় সে ছিটকে পড়ে ট্রেনের নিছে পড়ে যায়। এ সময় তার দেহ দ্বিখণ্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী