শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া পাথর খনিতে বিদ্যুৎ বিভ্রাটে হুমকির মুখে শ্রমিকরা
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া পাথর খনিতে বিদ্যুৎ বিভ্রাটে হুমকির মুখে শ্রমিকরা
বুধবার ● ৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপাড়া পাথর খনিতে বিদ্যুৎ বিভ্রাটে হুমকির মুখে শ্রমিকরা

---পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১ মি.) পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে খনিতে কর্মরত বিদেশী বিশেষজ্ঞ ও খনি শ্রমিকদের জীবন হুমকির মুখে রয়েছে এবং সেই সঙ্গে বিদেশী,মুল্যবান মেশিনারিজ নষ্ঠ হওয়ার সম্ভবনা।

খনি সুত্রে জানা গেছে, গত ৭ মে ২০১৮ ইং তারিখে রাত ৯.১২ মিনিট থেকে ৯.২৫ মিনিট এবং রাত ১১.৩৬ মিনিট থেকে ১১.৩৯ মিনিট বিদ্যুৎ বিড়ম্বনায় পড়ে মধ্যপাড়া পাথর খনির কর্মরত কর্মকর্তা ও শ্রমিকরা। এতে খনির ভু-গর্ভে পাথর উত্তোলনের জন্য অতি প্রয়োজনীয় বিস্ফোরনের পর মহুর্তেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে খনির ভুগর্ভে অবস্থানরত প্রায় দেড় শত খনি শ্রমিক ও বিদেশী বিশেষজ্ঞদের জীবন নাশের আশংকা দেখা দেয়। কেননা বিস্ফোরনের পর খনির অভ্যন্তর বিষাক্ত গ্যাস দ্বারা পরিপুর্ণ হয় এবং স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ থাকলে উক্ত বিষাক্ত গ্যাস অপসরন করা সম্ভব হয়। অন্যথায় হওয়ার ফলে ভু-অভ্যন্তরে কর্মরত বিদেশী বিশেষজ্ঞ ও শ্রমিকদের শ্বাষ কষ্ট সহ তারা আতংকিত হয়ে পড়েন। তাতখনিক জিটিসি’র বিদেশী খনি বিশেষজ্ঞগণ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ইতিপুর্বে পাথর খনিতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে এই ধরনের মৃত্যুর হুমকি জনিত পরিস্থিতিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পাথর খনি কর্তৃপক্ষ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ (এমজিএমসিএল) কে একাধিক বার পত্র মারফতে অবগত করে এর সমাধানের জন্য জানালেও পরিস্থিতি পুর্বের ন্যায় ঝুকিঁপুর্ন অবস্থায় বিরাজ করছে। ফলে জিটিসি’র অধীনে বিদেশী খনি বিশেষজ্ঞ এবং খনি শ্রমিকদের জীবনর হুমকি নিয়ে কাজ করতে হচ্ছে বলে তারা জানান।

খনির একটি সুত্র জানায়,আর্ন্তজাতিক খনি আইনে খনিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার বিধান রয়েছে। মধ্যপাড়া পাথর খনিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করবে খনি কর্তৃপক্ষ এমজিএমসিএল এবং এই মর্মে চুক্তিতে উল্লেখ আছ্।ে খনির কাজ গতিশীল রাখা ও এখানে কর্মরত বিদেশী ও দেশী বিশেষজ্ঞ এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় বিষয়। বিকল্প বিদ্যুৎ সরবরাহের লাইন না থাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটে খনির উন্নয়ন ও উৎপাদন কাজ ব্যহত হচ্ছে । পাশাপাশি খনির ভু-গর্ভে মূল্যবান ও স্পর্শকাতর যন্ত্রপাতিসমূহ প্রায়শই নষ্ট হচ্ছে। জিটিসি’র নিকট হস্তান্তরের পর হতে এ পর্যন্ত প্রায় ৫ শত বার বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হয়েছে।

এদিকে খনি শ্রমিকরা জানায়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে খনির ভু-গর্ভে বিষাক্ত গ্যাসের সৃষ্ঠি হয়, এতে তারা আতংকিত হয়ে পড়েন। জেনারেটর চালিয়ে শুধু আলোর ব্যবস্থা করা সম্ভব হয়। কিন্তু এতে লিফট সহ কোন মেশিনারিজ চালানো সম্ভব হয় না। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া কবলে পড়ে খনির উপরিভাগে ও ভূ-গর্ভে স্থাপিত বিদেশী দামী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং এখানে কর্মরতদের জীবনও হুমকির মুখে রয়েছে।

খনির অধিকাংশ যন্ত্রপাতি কমপ্রেসড এয়ার এর মাধ্যমে চলে । হঠাৎ ২/৫ মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেলে খনির উৎপাদন নেটওয়ার্ক সচল করতে ৩০/৪০ মিনিটের অধিক সময়ের প্রয়োজন হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে খনির অভ্যন্তরে ভেন্টিলেশন বন্ধ হয়ে বিদেশী বিশেষজ্ঞ এবং দেশী শ্রমিকদের শ্বাষ -প্রশ্বাষ জনিত সমস্যা সহ জীবন হুমকির মুখে পড়ে।

এ ব্যাপারে মধ্যপাড়া পাথর খনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আওরঙ্গজেব এর সাথে গতকাল মঙ্গলবার মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জরুরী একটা মিটিং এ আছি পরে কথা বললো বলে ফোন রেখে দেন।





আর্কাইভ