বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টায় আটক-১
প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টায় আটক-১
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) আজ বুধবার পাবনার চাটমোহরে মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে। লম্পট খাইরুলের দুই স্ত্রী রয়েছে। সে তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী ওই নারী বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় লম্পট খাইরুল ওই নারীকে একা পেয়ে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই নারী চিৎকার দিয়ে উঠলে তাকে গলা চেপে ধরে খাইরুল। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে খাইরুলকে ধাওয়া দিয়ে আনকুটিয়া বাজার থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব জানান, খাইরুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার দায়ে থানায় মামলা দায়ের হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই