শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সড়ক মেরামত ও নব-নির্মিত সেতু’র উদ্বোধন করলেন ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথে সড়ক মেরামত ও নব-নির্মিত সেতু’র উদ্বোধন করলেন ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গরীব মানুষের দল। আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছিলেন ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। সেই চিন্তাধারা থেকে জাতীয় পার্টি অবহেলিত গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তনে বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না আর আওয়ামী লীগের কে প্রার্থী হবে তার নিশ্চয়তা নেই। কিন্ত লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। অনেকেই প্রতিশ্রুতি দিয়ে এমপি নির্বাচিত হন। কিন্ত আমি আপনাদের কাছে উন্নয়ন নিয়ে এসেছি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনারা আমার কর্মের মূল্যায়ন করবেন এটাই আমার প্রত্যাশা।
তিনি আজ ১২-মে শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ৪৮লাখ টাকা ব্যয়ে আরএইচডি নকিখালী সিংগেরকাছ জিসি ভায়া দৌলতপুর ইউপি সড়ক মেরামত কাজ ও ৪২লাখ ব্যয়ে আজিজনগর-রামচন্দ্রপুর রাস্তায় পাঁচলা খালের উপর নব-নির্মিত সেতুর শুভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া ও নাছির উদ্দিন মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল, শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, শামিম আহমদ মেম্বার,উপজেলা যুবসংহতির সদস্য সচিব গোলাম জবদানী ও যুবসংহতি নেতা আসাদ উদ্দিন প্রমুখ।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত