শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই
রবিবার ● ১৩ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) গাজীপুরে প্রকাশ্যে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ ১৩ মে রবিবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের গুলিতে রবির হিসাবরক্ষক কর্মকর্তা আসাদুর রহমান আসাদ ও সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ইকবাল হোসেন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

এদের মধ্যে আসাদ ও ইকবালকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই এজেন্টের মালিক মহিউদ্দিন জমাদ্দার জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা গ্রেটওয়ার্ল্ড হাউজিং সোসাইটির নিজ প্রতিষ্ঠান জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে আসাদ, ইকবাল ও সুমন ১৫ লাখ টাকা ইউসিবি ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দিতে যায়।

বেলা ১১টার দিকে তারা ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের ইউসিবি ব্যাংকের নিচে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

এ সময় তাদের মাথায় রিভলবার ধরে টাকার ব্যাগ দিতে বলে ছিনতাইকারীরা। ব্যাগ নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারীরা আসাদ ও ইকবালকে লক্ষ্য করে ৪-৫টি গুলি ছোড়ে।

ছিনতাইকারী একজনকে ধরার চেষ্টা করলে বিকাশের স্টোর ম্যানেজার সুমন মিয়াও পায়ে আহত পান। পরে আতঙ্ক সৃষ্টি করে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দুটি মটরসাইকেলযোগে পালিয়ে যায়।

গুলিতে আহত আসাদ ও ইকবালকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করা হয়।

খবর পেয়ে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন ও জয়দেবপুর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল থেকে ছিনতাকারীদের ফেলে যাওয়া গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





আর্কাইভ