শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ক্যানসার অাক্রান্ত কলেজ ছাত্রী জেনির চিকিৎসার জন্য ক্যাম্পেইন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ক্যানসার অাক্রান্ত কলেজ ছাত্রী জেনির চিকিৎসার জন্য ক্যাম্পেইন
শনিবার ● ১৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ক্যানসার অাক্রান্ত কলেজ ছাত্রী জেনির চিকিৎসার জন্য ক্যাম্পেইন

---রাউজান প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫৮মি.) চট্টগ্রামের রাউজান মোহাম্মদপুরের অাব্দুর রহিমের কন্যা কলেজ ছাত্রী আফরোজা আকতার জেনি (১৮)। স্বপ্ন তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করার। কিন্তু মরণব্যাধি ক্যান্সার যেন সব স্বপ্ন কেড়ে নিতে এসেছে। ইতিমধ্যে, মেয়ের চিকিৎসা খরচ চালাতে গিয়ে সহায়-সম্পত্তি বিক্রি ও ধার কর্জ করে নিঃস্ব প্রায় জেনির পরিবার। ডাক্তাররা বলেছেন, জেনিকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা সেবা দেয়া প্রয়োজন। প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। কিন্তু, তা বহন করা জেনির পরিবারের পক্ষে কোন অবস্থাতেই সম্ভব নয়। তাই, সমাজের বিত্তবানসহ সকলস্তরের মানুষদের নিকট সহায়তার জন্য আকুল আহবান জানাতে মোহাম্মদপুরের সকল সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ একই ব্যানারে একই সুরে প্রতিটা ঘরে ঘরে গিয়ে অর্থ সহায়তার অাহবান জানিয়ে “জেনির পাশে অামরা” ক্যাম্পেইন সম্পন্ন করেছে গতকাল ১৮ মে, ২০১৮ সকালে। রমজানের প্রথম দিনে।
তরুণ ও সচেতন সমাজের এ অভূতপূর্ব অংশগ্রহণে জেনির বাড়ির সম্মুখ থেকে শুরু করে ক্যাম্পেইনটি সমগ্র মোহাম্মদপুরের প্রায় ১৭০০/১৭৫০ পরিবারের দোরগোড়ায় যায়। মানুষের জয়গানে এ যেন এক স্মরণীয় মুহূর্ত।

শতাধিক প্রবীণ-তরুণ-যুবার অংশগ্রহণে এ ক্যাম্পেইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক অালহাজ্ব মুসলেহ উদ্দিন মুঃ বদরুল, সমাজসেবক মো. সরোয়ার, মো. রুস্তমগীর, ব্যাংকার মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদ সদস্য লাকী চৌধুরি, কেডিএস গ্রুপে কর্মরত মুহাম্মদ শাহজাহান, মহানগর ছাত্রলীগ নেতা কামরুল পাভেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল, ব্যাংকার কাজি ফারুক, টি, কে, গ্রুপ কর্মকর্তা মনিরুজ্জামান, অায়কর কর্মকর্তা শহিদুল অালম ও ব্যবসায়ী হামিদ প্রমুখ।

এ ছাড়াও তারুণ্য সংসদ, স্মার্ট চ্যালেঞ্জার্স,বয়েজ ক্লাব, সমাজ কল্যাণ পরিষদ, গ্রুপ ৬, ব্রাইট ফিউচার,ব্রাইট সোসাইটি এবং ক্রীড়া সংস্থা সহ মোহাম্মদপুরের সকল সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রায় জুমার পূর্ব পর্যন্ত সমগ্র গ্রাম প্রদক্ষিণ করা এ ক্যাম্পেইনে জেনিকে বাঁচাতে অর্থ দিয়ে সহায়তায় এগিয়ে অাসেন নারী-যুবক-প্রবীণসহ শতশত গ্রামবাসী।
তারুণ্য সংসদ সভাপতি সেকান্দর সুমন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, স্মার্ট চ্যালেঞ্জার্স এর সভাপতি মো. শাহনেওয়াজ, সবুজ বাঙলা সংগঠনের সদস্য রৌদ্র রবি, নাহিদ পারভেজ, নিয়াজ মোরশেদ রানা,আশিক বিন জহুর,আরিফ বিন জহুর, কিরণ, রবিউল হোসেন রবি, ফরহাদ হোসেন রিমন ও মনিরুল জেকি প্রমুখ উপস্থিত থেকে সবাইকে সহায়তায় এগিয়ে অাসার অাহবান জানান।





আর্কাইভ