শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলছে উন্মুক্ত নকল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলছে উন্মুক্ত নকল
শনিবার ● ১৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলছে উন্মুক্ত নকল

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) ঝিনাইদহ সিটি কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ম মোতাবেক সরকারি কেসি কলেজে হয়ে থাকে। সে অনুযায়ী ১১ মে-২০১৮ তারিখে কেসি কলেজে প্রতি শুক্রবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী পরীক্ষা শুরু হয়। তবে এবারের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী পরীক্ষা নামে চলছে ব্যাপক হারে নকল সরবরাহ প্রতিযোগিতা। এক শ্রেনীর শিক্ষক টাকার বিনিময়ে নির্ধারিত শিক্ষার্থদের নকল সাপ্লাই করছেন। সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে জানা ও দেখা গেছে, বড় অংকের টাকার বিনিময়ে পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষকদের সহযোগীতায় কর্মচারিরা তাদের পকেটে করে বয়ে আনা নকল অবাধে সরবরাহ করছে বলে একটি বিশ্বস্ত সুত্রে পাওয়া যায়।

গতকাল ১৮ মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে ছাত্র-ছাত্রীরা বেরিয়ে আসলে তাদের সাথে সাংবাদিকদের দীর্ঘক্ষন নকল সরবরাহের ব্যাপক তথ্য দেই। তারা সাংবাদিকদের জানান, টাকা পয়সার বিনিময়ে শিক্ষার্থীদের সহযোগীতায় কে,সি কলেজের ইসলাম শিক্ষা বিভাগে কর্মরত মাসুদরানা তার পকেটে অবৈধভাবে নকল বয়ে এনে ছাত্রছাত্রিদের মাঝে এসব নকল সরবরাহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র ছাত্রীরা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, যে সব ছাত্রছাত্রী টাকা পয়সার চুক্তি করেছেন তাদেরকে অবাধে নকল করার অবৈধ সুবিধা দেওয়া হচ্ছে। আর যারা চুক্তি করে নাই তাদের কোন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এভাবে অবৈধ ভাবে নকল করে পরীক্ষা চলার কারনে ভালো ছাত্রছাত্রীরা বিপাকে পড়ছে।

দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মচারিরা কোন ক্ষমতার বলে ও কেন এই অবাধে অবৈধ নকল সরবরাহ করে পরীক্ষার হলের সার্বিক পরিবেশ নষ্ট করছে ? তারা এ প্রশ্ন করেছেন ঝিনাইদহের সাংবাদিক মহল ও জেলা প্রশাসক মহোদয় বরাবর। এ ব্যপারে অভিযুক্ত শিক্ষক ও কর্মচারিদের সাথে কথা বললে শিক্ষকদের একাংশ ঘটনার জবাব না দিয়েই সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত ও চড়াও হয়। তবে কেসি কলেজের অধ্যক্ষ রেজাউল করীম সাংবাদিকদের সুপরামর্শ দিয়ে বলেন এ সংবাদ প্রকাশ না করার জন্য এবং বলেন, আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। যখন অবাধে নকল সরবরাহ করার বিষয়টি নিয়ে যখন আলোচনা সমালোচনার ঝড় চলছে তখন শহরের স্থানীয়রা শিক্ষক ও কর্মচারিদের টাকার বিনিময়ে অবাধে নকল সরবরাহ করার বিষয়টি নিয়ে কটু কথা বলতেও দ্বিধাবোধ করেননি। তারা আরো বলেন, শিক্ষকরা যদি এধরনের চোর হয় তাহলে ছাত্রছাত্রীরা আর কী শিখবে?

এ ব্যপারে অভিভাকরা জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করে ঐ সব নিকৃষ্ট শিক্ষক ও কর্মচারিদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেছেন। অবাধে অবৈধ নকল সরবরাহ করার ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান। আবার জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্ট্রিপ জানান, পরের পরীক্ষাগুলোতে নকল মুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ও গত ইংরাজি পরীক্ষার দিনের ঘটনায় শিক্ষক ও কর্মচারিদের অবাধে নকল সরবরাহ করার অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। সাংবাদিকদের পরীক্ষার হল পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, সাংবাদিকরা পরীক্ষার হলে দায়িত্বে থাকা অভিযুক্ত শিক্ষক ও কর্মচারিদের নাম, ঠিকানা ও পরিচয় নিতে চাইলে কলেজ কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)