শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আক্কেলপুর শহরের তিন কিলোমিটার সড়ক তো নয় যেন মরণ ফাঁদ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আক্কেলপুর শহরের তিন কিলোমিটার সড়ক তো নয় যেন মরণ ফাঁদ
শনিবার ● ১৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুর শহরের তিন কিলোমিটার সড়ক তো নয় যেন মরণ ফাঁদ

---আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২১মি.) সড়কভর্তি ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে গাড়ি পড়লে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে গর্তে জমে পানি। বেশী বৃষ্টি হলে সড়কটি হয়ে যায় পুকুরের মতো। বেহালের কারণে কখনো কখনো ঘটে দুর্ঘটনাও।
এই হাল জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর শহরের কেন্দ্রীয় বাস ষ্টান্ড থেকে থেকে সোনামুখী পর্যন্ত সড়কটির। বিশেষ করে পৌর শহরের মধ্যে তিন কিলোমিটার এ সড়কের অংশের অবস্থা সবচেয়ে খারাপ। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদসহ আশপাশে তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদরাসা, দুটি কলেজসহ বেশ কয়েকটি বেসরকারী কিন্টার গার্ডেন ও কেজি স্কুল অবস্থিত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার থেকে দু’হাজার ছাত্র-ছাত্রী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তাছাড়া পৌর শহরের দুই পাশের একাধিক দোকানপাট ও কারখানার কয়েক শত শ্রমিকও ব্যবহার করে সড়কটি। সেই সাথে জয়পুরহাট জেলার সাথে নওগাঁ-বগুড়া জেলার সাথে সড়ক যোগাযোগের একমাত্র এই সড়কের দুরবস্থার কারণে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে প্রায় এক ঘণ্টা। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ-ই এ সড়ক দিয়ে যেতে চায় না। সড়কটির দুরবস্থার জন্য ওভারলোডেড গাড়ি চলাচল ও সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করছে স্থানীয় লোকজন।

কলেজ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজি সফি উদ্দিন জানান, জরুরী প্রয়োজনে এই বাজার থেকে শহরের পশ্চিম ( স্টেশন রোড ও রেলগেট এলাকা) বাজারে গেলে আমি পায়ে হেটে যাই। সড়কের যে অবস্থা তাতে রিক্সা-ভ্যানে চরেও চলা ফেরা দায়। বেহাল সড়কে স্থানীয় বাসিন্দাসহ রিক্সা-ভ্যান চালকদের ভোগান্তি যেন শেষ নেই।

থানা মোড় এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘সামনে বর্ষা মাস এখনিই যে সড়কের অবস্থা। আল্লাই জানে কি হবে। তাই আমি থানা মোড় থেকে পুরাতন থানার পিছন দিয়ে সড়কটিদিয়ে বেশী চলাচল করি।

আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, পৌর শহরের মধ্য দিয়ে মেইন রোডটি পৌরসভার নয়। রোডটি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের জয়পুরহাট-২ আসনের এমপি স্বপন আগামী রোজার মধ্যেই কাজ শুরু করার কথা আমাকে জানিয়েছেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সড়কটির নাজুক অবস্থার কারণে উপজেলার কোন এলাকায় কোনো ঘটনা ঘটলে পুলিশ সময়মতো পৌঁছতে পারে না।
উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় ভয়াবহ রূপ নিতে পারে।

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, সড়কটির কাজের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রোজার মধ্যেই সবার আগে আক্কেলপুর শহরে কাজ শুরু হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)