শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » মহাসড়কে যানজট নিরসনে দায়িত্বে থাকবে অতিরিক্ত পুলিশ
মহাসড়কে যানজট নিরসনে দায়িত্বে থাকবে অতিরিক্ত পুলিশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৮মি.) আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে গাজীপুরে যানজট নিরসনে মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সাত শতাধিক সদস্য কাজ করবে। মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশের মোটরসাইকেল টহল জোরদার এবং বিপনী বিতানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
গত ১৭ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি আরো বলেন, রমজান মাস উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে সালনা এবং কালিয়াকৈর-কড্ডা-ভুলতা সড়কের (ঢাকা বাইপাস) চন্দ্রা থেকে মীরের বাজার পর্যন্ত মহাসড়কের পাশে যানবাহনের কোন পার্কিং থাকবেনা, অবৈধ দোকান পাট বসতে দেয়া হবে না। এছাড়া জেলার বিপনী বিতানগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কমিউনিটি পুলিশের সুলতান উদ্দিন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষনিকভাবে চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক ও ফুটপাতের উপর থেকে অবৈধ ভাসমান দোকান ও গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন