শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ১৯ যৌণকর্মী ও খদ্দেরকে কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » ১৯ যৌণকর্মী ও খদ্দেরকে কারাদন্ড
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৯ যৌণকর্মী ও খদ্দেরকে কারাদন্ড

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) গাজীপুরের ৫টি আবাসিক হোটেলে গতকাল ২১ মে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৬জন যৌণকর্মী এবং ১৩জন পুরুষ দালাল ও খদ্দেরকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছে। ভ্রাম্যমাণ আদালত এসময় হোটেলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরীন মাধবী, রাসেল মিয়া এবং জুবের আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা জানান, সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকার ময়নামতি আবাসিক, টঙ্গীর কাজী মার্কেটের মুন স্টার ও হাজী জলিল মার্কেটের অনামিকা, বন্ধু, এবং সানমুন আবাসিক হোটেলে পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের মহোদয়ের নির্দেশে ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
---অভিযানকালে ওই ৫টি আবাসিক হোটেল থেকে ৬জন যৌণকর্মী এবং ১৩জন পুরুষ দালাল ও খদ্দেরসহ মোট ১৯জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হয়। আদালত এসময় সরকারী আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকান্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটককৃত নারীসহ ১৭জনের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এসময় আটক ২জনকে গাঁজা সেবন ও বহনের দায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একইসঙ্গে ওই আবাসিক হোটেলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরে দন্ড প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। অভিযানের টের পেয়ে হোটেলের অন্য কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসব হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ অবাধ যৌনাচার বিপণনের অভিযোগ রয়েছে।





আর্কাইভ