বুধবার ● ২৩ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ জব্দ : আটক-৫
আত্রাইয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ জব্দ : আটক-৫
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রানীনগর সোনিয়া বিনতে তাবিব এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফা ও এএসপি আজমল হোসেনসহ সঙ্গী ফোর্স। এসময় ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জান বক্স উপস্থিত ছিলেন।
আসামিরা হল উপজেলার শিমুলিয়া গ্রামের ইনজাহেরের পুত্র আব্দুল ইউসুফ (৮২)কে ২ মাস, কাশিয়াবাড়ী গ্রামের মৃত কাদের প্রামানিকের পুত্র হাসেম (৪২) কে ৩ মাস, মৃত শমসের কালুর পুত্র ভোলা (২৭)কে ১ মাস, মৃত হাসান আলীর পুত্র নূরুল ইসলাম শাহিন (৩০) কে ৩ মাস ও খোলাপাড়া গ্রামের মৃত বিনেশ্বরের পুত্র কামদা প্রসাদ সাহা (৬০)কে ৩ মাস জেল প্রদান করেন।
একই দিনে রাত্রি ১১টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নিমতলী দি বিনেশ্বর হোমিও ফার্মেসীতে এক অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করে এবং তা আগুনে পোড়ানো হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩