বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট-মাওয়া মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাগেরহাট অফিস : : (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪ মি.) ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ২৩ মে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া মোড় থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুড়িয়ে দেয়া হয়। এসময় এক করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার মুক্তার। এসময় সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলামসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার মুক্তার বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে নওয়াপাড়া মোড় থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কাঁচা-পাকা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা এবং রাস্তার পাশে রাখা লক (সাইজ করা) কাঠ বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। এছাড়া ফকিরহাটে সড়কের জায়গায় সমিল (করাতকল) করার অপরাধে স্বপন ঘোষ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রাশিদুল রেজা, মো. সোহেক হোসেন ও মাসুদ ডাকুয়া, সার্ভেয়ার নাইমুল ইসলাম, হাইওয়ে থানার এসআই জামাল উদ্দিন প্রমূখ।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত