শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে কেঁচো সার উৎপাদন করে বিক্রির করে সংসারে স্বচ্ছলতা
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে কেঁচো সার উৎপাদন করে বিক্রির করে সংসারে স্বচ্ছলতা
শনিবার ● ২৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে কেঁচো সার উৎপাদন করে বিক্রির করে সংসারে স্বচ্ছলতা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) ঝিনাইদহের কালীগঞ্জে কেঁচো সারের ব্যাপক উৎপাদন করে ক্ষেতে ব্যবহার ও বিক্রির করে সংসারে স্বচ্ছলতার মুখ দেখেছেন অনেকই। রাসায়নিক সার অত্যন্ত ব্যয়বহুল। দীর্ঘদিন ধরে জমিতে রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। এ সারে উৎপাদিত শাকসবজি, ফসল খেয়ে মানুষ খেলে নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সে ক্ষেতে জৈব সার ব্যবহার করলে উৎপাদন ব্যয় কম হয়। সাথে সাথে মাটির স্বাস্থ্য ভালো থাকে তাছাড়াও অল্প খরচে বাড়িতে তৈরী করা যায়। যা জমিতে ব্যবহার করে ভালো ফসল পাওয়া যায়। সে কারনে জৈব সারের ওপর ঝুকে পড়েছেন। কথাগুলো বললেন ঝিনাইদহ কালীগঞ্জের কাদিডাঙ্গা গ্রামের কৃষক মনি গোপাল সরকার। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এ কৃষক বাড়িতে কেঁচো সার উৎপাদন করে একদিকে ক্ষেতে ব্যবহার করছেন অন্যদিকে বিক্রির করে সংসারে স্বচ্ছলতার মুখ দেখেছেন। সরেজমিনে গেলে দেখা যায়,বাড়ির একপাশের একটি টিনের চালার ভিতরে প্রায় ২ শতাধিক মাটির চাড়ি সারি সারি বসানো রয়েছে। চাড়ির উপরে দেয়া বস্তা সরিয়ে দেখা যায় ভিতরে রয়েছে গোবর। এরমধে ছেড়ে দেয়া হয়েছে কেঁচো। কেঁচো গুলো গোবর খেয়ে পায়খানা করছে। এটাই অধিক উর্বরাক্ষম কেঁচো কম্পোস্ট সার। মনি গোপাল সরকার জানান, প্রায় থেকে ১০ বছর আগে জাপান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবি সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ড থেকে কেঁচো কম্পোস্ট সার তৈরীর প্রশিক্ষন নিয়ে বাড়িতে কোঁচো সার তৈরী শুরু করে নিজ জমিতে ব্যবহার করে ভালো ফলন পেতে থাকেন। প্রথম পর্যায়ে এসার তৈরীর উপকরণ গোবর বাড়িতে না থাকায় কিনতে শুরু করেন। এরপর নিজের পানের বরজ ও সবজি ক্ষেতে ব্যবহার করে ব্যাপক সাফল্য পান। আশপাশের সবজি ক্ষেত ও পান বরজের মালিকেরা প্রতি কেজি ১০ টাকা দরে বিক্রি শুরু করেন। ক্ষেত মালিকেরা ভালো ফলন পাওয়ায় বাড়তে থাকে তার সারের চাহিদা। প্রতি বছর কম্পোস্ট বিক্রি করে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হয় তার। মনি আরো জানান, মাঠে তার মাত্র ২ বিঘা মত চাষযোগ্য জমি আছে। জমিগুলো জৈব পদ্ধতিতে চাষ করে কিছু ফসল আসে। এছাড়াও কেঁচো সার তৈরীর পাশাপাশি বাজারে ডেকোরেটরের একটি ছোট ব্যবসাও রয়েছে তার। সেখানে বেশি সময় দেয়া লাগে না। তিনি জানান, এক সময়ে তার সংসারে ব্যাপক অভাব ছিল। বর্তমানে কেঁচো কম্পোস্ট সার বিক্রি ও ডেকোরেটরের দোকান মিলে এখন সংসারে বেশ স্বচ্ছলতা ফিরেছে। সাথে সাথে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন। তিনি জানান,বড় ছেলে অনন্ত সরকার ঝিনাইদহ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা শেষ করেছে। ছোট ছেলে প্রশান্ত সরকার ঝিনাইদহ কেসি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছে। আর মেয়ে দীপিকা সরকার ফরিদপুরে সারদা সুন্দরী কলেজে দর্শনে অনার্স শেষ বষের ছাত্রি। মনি সরকার আরো জানান, কম্পোস্ট বিক্রির মাধ্যমে যে টাকা আসছে সেটা তার সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সংসার চালাতে সহায়ক হচ্ছে। কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নজরল ইসলাম জানান, মনি সরকারের কেঁচো কম্পোস্ট তৈরি করা কারখানায় তিনি নিজে গিয়েছেন। তার এলাকায় সাধ্যমত জৈব সার ক্ষেতে ব্যবহারের জন্য কৃষকদেরকে উৎসাহিত করে আসছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)