রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাদক সম্রাজ্ঞি লাভলী বেগমের যাবজ্জীবন কারাদন্ড
মাদক সম্রাজ্ঞি লাভলী বেগমের যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৮মি.) ঝিনাইদহে লাভলী বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। আজ রবিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি লাভলী বেগম কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের বদরুল ইসলামের কন্যা।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ এপ্রিল কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ পুলিশ লাভলী বেগমকে গ্রেফতার করে। ওই দিনই তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়। এরপর তদন্ত শেষে পুলিশ লাভলী বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র প্রদান করে। সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ রবিবার তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা