শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ইউএনও পদ শূন্য : স্থবিরতায় আত্রাইয়ে উপজেলা প্রশাসনিক কার্যক্রম
প্রথম পাতা » নওগাঁ » ইউএনও পদ শূন্য : স্থবিরতায় আত্রাইয়ে উপজেলা প্রশাসনিক কার্যক্রম
সোমবার ● ২৮ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও পদ শূন্য : স্থবিরতায় আত্রাইয়ে উপজেলা প্রশাসনিক কার্যক্রম

--- আত্রাই প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ অর্ধ মাস যাবত শূন্য রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ পদটি অর্ধমাস থেকে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন প্রজেক্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সুনির্দিষ্ট সময়ে বিল উত্তোলন করতে না পারায় শ্রমিকদের নিকট তাদের হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.মোখলেছুর রহমান পদন্নতি পেয়ে গত ১২ মে পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি আত্রাই থেকে যাবার পর দীর্ঘ ১৭ দিন অতিবাহিত হলেও এ পদে নিয়োগ দেয়া হয়নি। এদিকে আত্রাইয়ে এসি ল্যান্ডের পদও শূন্য রয়েছে দীর্ঘদিন থেকে। ইউএনও নিজেই এসিল্যান্ডের দায়িত্ব পালন করে আসছেন সেই সময় থেকে। এখানে ইউএনও’র পদ শূন্য হওয়ার এসি ল্যান্ডের পদটি শূন্য হয়েছে একই সাথে। ফলে জনগুরুত্বপূর্ণ ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা।
প্রতিদিন শত শত লোক বিভিন্ন প্রয়োজনে উপজেলা পরিষদ ও ভূমি অফিসে এসে কর্মকর্তা না থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এ ছাড়াও অফিসিয়াল কার্যক্রমে ভাটা পড়ায় অনেকটা অলস সময় পার করছেন ইউএনও এবং এসি ল্যান্ড অফিসের অন্যান্য লোকজন।
ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, ঈদকে সামনে রেখে আমাদের অনেক কাজের বিল আটকে আছে। ঈদের পূর্বে ইউএনও নিয়োগ না হলে আমাদের চরম বিপাকে পড়তে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা প্রয়োজন সত্ত্বেও ইউএনওকে না পেয়ে বিড়ম্বনার মধ্যে পড়ছেন। সরকারি বিভিন্ন প্রকল্প এবং সহায়তার অর্থ ও সামগ্রী বিতরণ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন তারা।
উপজেলার কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ও দাপ্তরিক সব কাজে ইউএনওর সইয়ের প্রয়োজন হয়। ১৫দিন ধরে জরুরী কাজ ফাইলবন্দী হয়ে রয়েছে, লোকজন এসে ঘুরে যাচ্ছে।
এ ব্যাপারে বিশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, বিভিন্ন সময় পরিষদের টিআর, কাবিখা ও ভিজিএফের চাল বরাদ্দ ও বিতরণসহ বিভিন্ন কাজে ইউএনওর সইয়ের প্রয়োজন হয়। আত্রাই ইউএনও না থাকায় নানা বিড়ম্বনার মধ্যে আছি।
উপজেলা ভূমি অফিসের নজরুল ইসলাম বলেন, স্যার না থাকায় অনেক খারিজ কেসসহ জরুরী কাজ ফাইলবন্দী হয়ে রয়েছে, লোকজন এসে ঘুরে যাচ্ছে।
ইউএনও অফিসের অফিস সুপার আব্দুর রাজ্জাক বলেন, পত্র গ্রহন আর অফিস খুলে বসে থাকা ছাড়া আমাদের আর কোন কাজ নেই। আমরা এখন চরম অলস সময় পাড় করছি। আসন্ন ঈদ ও জুন মাসকে সামনে রেখে সরকারী বিভিন্ন প্রজেক্টের কার্যক্রম সুষ্ঠভাবে সমাপ্ত করার লক্ষ্যে দ্রুত এ উপজেলায় একজন নির্বাহী অফিসার নিয়োগ দেয়া প্রয়োজন বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।





আর্কাইভ