রবিবার ● ৩ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জাপার ঈদ বস্ত্র বিতরণ
পানছড়িতে জাপার ঈদ বস্ত্র বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: প্রত্যান্ত অঞ্চলের অসহায়, নিরীহ, গরীব ও দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা জাতীয় পার্টি।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্রগ্রাম মহানগর কমিটির আহবায়ক জননেতা সোলাইমান আলম সেঠের পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুরে, দলীয় কার্যলয়ে ঈদ বস্ত্র বিতরণ পূর্ব জেলা জাপার যুগ্ন-আহবায়ক ও উপজেলা জাপার সভাপতি জোহুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাপা‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপার সদস্য সচিব প্রকৌশলী খোরশেদ আলম।
উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী পচিালিত সভায় বিশেষ উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক ফিরোজ আহম্মেদ ও মো. সহিদ উল্লা প্রমূখ।
আগামী নির্বাচনে জাপার প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, পল্লী বন্ধু এরশাদ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, আবারো যদি আমরা হুসাইন মোহাম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে পারি তবে দেশে আরো ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে আপনারা সোলাইমান আলম শেঠের পক্ষে লাঙ্গল প্রতীকের জন্য কাজ করবেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের