শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » হকারদের হামলার প্রতিবাদে সিলেটে ২৪ ঘন্টার আল্টিমেটাম
প্রথম পাতা » প্রধান সংবাদ » হকারদের হামলার প্রতিবাদে সিলেটে ২৪ ঘন্টার আল্টিমেটাম
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হকারদের হামলার প্রতিবাদে সিলেটে ২৪ ঘন্টার আল্টিমেটাম

---সিলেট প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.৩৪মি.) সিলেট নগর ভবনে গতকাল সোমবার বিকালে হকারদের হামলা এবং সিসিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ লালার সভাপতিত্বে ও ব্যবসায়ী নেতা নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মো. মকন মিয়া, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী শামিম, আফতাব হোসেন খান, সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, ৭১ টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ইমজার সভাপতি আশরাফুল কবীর, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম প্রমুখ।

সভার শুরুতে সোমবার বিকালে সৃষ্ট ঘটনার বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

সভায় হামলাকারীদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করা, ঘটনা অবহিত করে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া এ ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়।

এতে সভায় উপস্থিত সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সকলে একমত পোষণ করেন।
এসময় নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন- কোন রক্তচক্ষু দেখে তিনি যেন হকার উচ্ছেদ অভিযান থেকে সরে না যান। নগরবাসী তাঁর সাথে আছে।

নেতৃবৃন্দ আরো বলেন- আজকে যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা হকার নয়, এরা হকার নামধারী সন্ত্রাসী। নগরভবনে হামলার মাধ্যমে তারা প্রমান করেছে তারা সন্ত্রাসী। তারা সিলেট নগরবাসীকে জিম্মি করে রাখতে চাইছে। কোন অবস্থায়ই তাদেরকে রাস্তায় বসতে দেওয়া যাবে না।
সভায় সিলেটের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করে বলা হয়- তাদের কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যেন তারা হকারদের বসতে না দেন।

যদি কোন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হকার বসার সুযোগ করে দেন, তবে সিলেট চেম্বার থেকে তার সদস্যপদ বাতিলের হুশিয়ারি দিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদ। একই সাথে কেউ এধরণের কাজ করলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করার জন্যও তিনি মেয়রকে বলেন।

উল্লেখ্য, সোমবার বিকাল ৪টার দিকে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর বন্দরবাজারে হকারদের সড়কে না বসতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা বিকাল সাড়ে ৪টার দিকে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে হকারদের প্রতিহত করেন। এ ঘটনার পর হকাররা নিজেরাই নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় হকারদের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা মেয়র আরিফের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলও করে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)