শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-খাজুরা পাকা রাস্তায় জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-খাজুরা পাকা রাস্তায় জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই-খাজুরা পাকা রাস্তায় জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে

---আত্রাই প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.৪৪মি.) নওগাঁর আত্রাইয়ে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই আত্রাই-খাজুরা পাকা রাস্তা হাঁটুপানিতে নিমজ্জিত হয়ে যায়। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই সাথে শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। এ বদ্ধ পানির ভেতর দিয়ে যানবাহন চলাতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
আত্রাই-খাজুরা পাকা রাস্তা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে আত্রাইয়ের পূর্বাঞ্চলের কাঁন্দওলমা, বাঁকিওলমা, খোর্দ্দবোয়ালিয়া, বিপ্রবোয়ালিয়া, নবাবেরতাম্বু, জয়সাড়াসহ প্রায় ১৫টি গ্রামের হাজার হাজার জনগণ এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে। উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য তাদের এ একটি মাত্র রাস্তা ছাড়া বিকল্প আর কোন যোগাযোগ ব্যবস্থা নেই। এ ছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা, মহিষডাঙ্গা ও গৌরীপুরসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনকেও এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়ে। বিএনপি জোট সরকারের আমলে এ রাস্তার অর্ধাংশ পাকা করণ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তা পুরোটাই পাকা করণের মধ্যদিয়ে এলাকাবাসীর যোগাযোগ সুবিধা নিশ্চিত করা হয়।

এদিকে রাস্তাটি পাকা করণ করা হলেও পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই খনজোর নামক স্থানে রাস্তার উপর হাঁটু পানি জমে যায়। রাস্তায় পানি জমে থাকার ফলে একদিকে পাকা রাস্তা দ্রুত বিনষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

খনজোর জামে মসজিদের ইমাম মাওলানা আখতারুজ্জামান বলেন, আমি নিয়মিত আত্রাই থেকে এসে খনজোর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পাড়াই। এখানে রাস্তার উপর পানি জমে থাকার ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। অনেক সময় মোটরসাইকেলসহ পড়ে গিয়ে সব ভিজে যায়। তখন দুর্ভোগের আর শেষ থাকে না।

জয়সাড়া গ্রামের আশরাফুল ইসলাম বলেন, আমাদের প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আমাদের কৃষিপণ্যও এ রাস্তা দিয়ে বাজারজাত করতে হয়। খনজোরে রাস্তায় পানি জমে থাকার কারনে পরিবহন খরচ অনেক বেশি দিতে হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এখানে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)