বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কৃষাণীদের বাড়িতে উৎপাদিত পণ্যের হাট
ঝিনাইদহে কৃষাণীদের বাড়িতে উৎপাদিত পণ্যের হাট
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.২০মি.) ঝিনাইদহে কৃষাণীদের বাড়ির আঙ্গিনায় উৎপাদিত বিষমুক্ত পণ্যের হাট বসানো হয়। আজ বৃহস্পতিবার সকালে শহেরর পায়রা চত্বরে এই হাটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে শতাধিক কৃষাণী বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজিসহ নানা পণ্য নিয়ে এই হাটে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী লাভলী ইয়াসমিন প্রমুখ। হাটে উঠেছিল বিষমুক্ত শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজনে, হলুদ গুড়াসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিকিকিনি। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধরনের হাট স্থায়ী করণের দাবি জানান ক্রেতারা।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা