শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে অন্যায়ভাবে ৩ শিক্ষককে বরখাস্তের অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে অন্যায়ভাবে ৩ শিক্ষককে বরখাস্তের অভিযোগ
বুধবার ● ১৩ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে অন্যায়ভাবে ৩ শিক্ষককে বরখাস্তের অভিযোগ

---বাগেরহাট অফিস :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৩৬মি.) বাগেরহাটে পছন্দের শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে নিয়ম বহির্ভুতভাবে বরখাস্ত করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মতিনুর রহমান ২৪ ঘন্টার নোটিসে বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ব্যাংক থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা।

আজ বুধবার সভাপতির এসব অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতা বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বিদ্যালয়ের বরখাস্ত হওয়া তিন শিক্ষক। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সহকারী শিক্ষক (শরীর চর্চা) শেখ মোঃ আবদুল ওয়াহাব ও সহকারী শিক্ষক (কম্পিউটার) মোসাঃ কামরুন্নাহার।

তারা অভিযোগ করেন, শিক্ষক ও অভিভাবকদের সালাম ও সম্মান প্রদর্শন না করা, রমজানে অতিরিক্ত কাস না নেওয়াসহ কয়েকটি অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে ৪ জুন কারণ দর্শানো নোটিস করেন সভাপতি। ডাকযোগে পাঠানো ঐ নোটিস আমরা ১০ জুন হাতে পাই। পরের দিন নোটিসের জবাব দেই। অথচ ঐদিনই আমাদের নামে বরখাস্তের আদেশ দেন। সাথে সাথে সহকারি শিক্ষক মোঃ শহিদুল্লাহ সরদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেন সভাপতি কাজী মতিনুর রহমান।

তারা অভিযোগ করেন সভাপতির অনিয়ম, দুর্নীতি ও নিয়ম বহির্ভুতভাবে পছন্দের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে কথা বলায় তাদের বিরুদ্ধে এ ধরণের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যা বিধি বহির্ভুত ও অমানবিক।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অস্বাভাবিক। এক সাথে ৩জন শিক্ষককে বরখাস্ত করা বিধি বহির্ভুত।

এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমানকে ফোন করা হলে সরাসরি কথা বলবেন বলে এড়িয়ে যান। তবে দ্বিতীয়বার ফোন করা হলে তিনি কোন কথা বলতেই রাজি হননি





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ