শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » যাত্রাপথে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে : আইজিপি
প্রথম পাতা » গাজিপুর » যাত্রাপথে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে : আইজিপি
বুধবার ● ১৩ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রাপথে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে : আইজিপি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৪৮মি.) অপরিচিত কারও কাছ থেকে কিছু গ্রহণ করা বা খাওয়া কোনো ক্রমেই উচিত হবে না। ঈদে যাত্রাপথে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।

আজ ১৩ জুন বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঈদ উপলক্ষে স্থাপিত পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, যাত্রা পথে অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া বা খাওয়া কোনো ক্রমেই উচিত হবে।

তিনি বলেন, সম্প্রতি অজ্ঞান পার্টির বেশ কিছু গ্যাং ধরা পড়েছে। প্রায়ই দেখা যায় যারা অজ্ঞান পার্টি বা মলম পার্টির হাতে পড়ছেন, তারা না জেনে হয়তো যাত্রীবেশে পাশে বসা কারও সঙ্গে আলাপ করছেন। একপর্যায়ে ওই ব্যক্তি হয়তো তাকে পকেট থেকে চকলেট বের করে দিচ্ছেন বা রাস্তা থেকে কিনে ডাব খাওয়ালেন, এরপর যাত্রী আর কিছু বলতে পারেন না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জাবেদ পাটোয়ারী জানান।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)