শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর ঝাড়ু মিছিল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর ঝাড়ু মিছিল
বুধবার ● ১৩ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০০মি.) ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুরে বাড়ির প্রাচীরে নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। এসময় বাড়িটিতে ইটপাটকেল ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। ঝাড়ু হাতে শত শত নারী ঘিরে রাখেন বাড়িটি। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী ফিরে যান। বাড়িটির মালিক অমিত শিকদার বিশু কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর গ্রামের মৃত নন্দ শিকদারের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সম্প্রতি যশোর কোতয়ালী থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে। জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন অমিত শিকদার বিশু। প্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে এ ব্যবসা চালাতেন তিনি। ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে বাড়ির প্রাচীরে বর্তমান সরকারের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করতেন তিনি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই গ্রামে বিশু ছাড়া আর কেউ এই মাদক ব্যবসা করে না। এলাকার যুব সমাজ সে ধ্বংস করে দিচ্ছে। এই এলাকা থেকে মাদক উচ্ছেদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। মিতা বিশ্বাস নামের এক নারী বলেন, বিশু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। তাদের পুরো পরিবার এই মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা চাই না যে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করুক। কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছি। এলাকায় কেউ মাদক ব্যবসা করে পার পাবে না। এলাকাবাসীর বিক্ষোভের কথা শুনেছি। প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন অমিত শিকদার বিশুর মা ইতি বিশ্বাস। তার দাবি, এটা তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত। যারা বিক্ষোভ করছে তারা কেউ এই এলাকার না। কালীগঞ্জ থানার এসআই সমদীপ কুমার বলেন, এলাকাবাসী যে অভিযোগ করেছে সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ