শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জুন ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » শেষ মুহূর্তে জমে উঠেছে আত্রাইয়ের ঈদ বাজার
প্রথম পাতা » নওগাঁ » শেষ মুহূর্তে জমে উঠেছে আত্রাইয়ের ঈদ বাজার
বৃহস্পতিবার ● ১৪ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ মুহূর্তে জমে উঠেছে আত্রাইয়ের ঈদ বাজার

---আত্রাই প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.৪৫মি.) নওগাঁর আত্রাইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপজেলা সদরের বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের নতুন জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন বিপনী বিতান গুলোতে।

উল্লেখ্য, আর মাত্র কয়েক দিন পর সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর প্রধান এ ধর্মীয় উৎসব, উৎসব মুখর করে তুলতে যেন সাধারণ মানুষের মধ্যে কোন কমতি নেই। রমজানের শুরুতেই ঈদের কেনা কাটায় তেমন কোন প্রভাব না পড়লেও শেষ দিকে এসে জমে উঠেছে ঈদের কেনা কাটা। আগে ভাগেই কেনা কাটার কাজ সেরে নিতে সবাই এখন বিভিন্ন বিপনী বিতান গুলোতে কেউ কিনছেন প্রসাধনী, কেউ কিনছেন জামা-কাপড়, কেউ আবার তৈরি করছেন প্রয়োজনীয় নতুন পোশাক। তবে সব চেয়ে বেশী কেনা কাটা জমে উঠেছে তৈরি কাপড়ের দোকান গুলোতে।

এবারের ঈদে তরুনীদের পছন্দের পোশাক ঐশরিয়া,পূর্নিমা,মাধুরী, ভানুমতি, রাখি-বন্ধন, জলপরী, সাত ভাই চাম্পা। তবে দো’পাট্টা ও গাউন চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে।
হিমেল গার্মেন্টস স্বত্ত্বাধিকারী হেলাল জানান, রমজানের শুরুর দিকে বেচা কেনা একটু কম ছিল তবে ঈদের সময় যত ঈদ এগিয়ে আসছে ততই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, সাধারণ থ্রিপিচ ৪শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দো-পাট্টা ১ হাজার থেকে ২ হাজার এবং গ্রাউন্ড ৮শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ঈদের কেনা কাটায় আসা স্বপ্না, নাহার, লাখি, পারুল জানান, আমরা পরিবারের জন্য পোষাক কিনেছি। আত্রাইয়ে সব ধরনের পোষাক পাওয়া যাচ্ছে। আগে পোষাক আত্রাইয়ে বাহিরে কিনতাম। এখন পোষাক কিনতে কোথায়ও যেতে হয় না। হিমেল গার্মেন্টস, বাবুমনি আর কে ফ্যাশন থেকে পোষাক কিনেছি। দামও মোটামুটি। এখানে অনেক আইটেমের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়।
বর্তমানে কেনা বেচার যে ধারা এ ধারা অব্যাহত থাকলে বিগত ঈদের চেয়েও এবারের ঈদে ব্যবসা ভালোই হবে বলে জানিয়েছেন অধিকাংশ ব্যবসায়ীরা।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

আর্কাইভ