শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়গঞ্জে বাস খাদে পড়ে নিহত-২, আহত-২২
রায়গঞ্জে বাস খাদে পড়ে নিহত-২, আহত-২২
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.২৫মি.) সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভ্ইুয়াগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী মীরপুর পরিবহণের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক ।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা জানান, আহতদের মধ্যে ২ জন হাসপাতালে আসার পথেই মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে আরও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন এ চিকিৎসক।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত