শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জুন ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ভূমি জরিপে দূর্ণীতির অভিযোগ
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ভূমি জরিপে দূর্ণীতির অভিযোগ
সোমবার ● ২৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে ভূমি জরিপে দূর্ণীতির অভিযোগ

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলায় দিয়ারা সেটেলমেন্টের মাঠ জরিপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সীমাহীন প্রতারণা, ঘুষ-দূর্ণীতির অভিযোগ ওঠেছে। মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত মালিকানার বেশী জমির রেকর্ড, নকসা স্কেচে একজনের সীমানা অন্যের মধ্যে ঢুকিয়ে প্রতারণা এবং ৩০ধারায় আপত্তি গ্রহণে মাত্রাতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।

নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাস জুড়ে উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নে দিয়ারা সেটেলমেন্টের ভূমি জরিপের কাজ শুরু হয়। একই সময় লেবুখালী ইউনিয়নেও মাঠ জরিপ হয়। বরিশাল বিভাগীয় জরিপ অধিদপ্তরাধীন সেটেলমেন্ট অফিসার সুজন ত্রিপুরার নেতৃত্বে ১০জনের টিম দু’ভাগে ভাগ হয়ে ইউনিয়ন দু’টির মাঠ জরিপ চালায়। লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় ও পাংগাশিয়ার ১নং ওয়ার্ডের আলগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অস্থায়ী অফিস খুলে মাসব্যাপী এ জরিপের কাজ চলে।

আরও অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন দালালের সহায়তায় লেবুখালী ও আলগি মৌজার শত শত জমির মালিকদের কাছ থেকে ১০হাজার থেকে ৪০/৪৫ হাজার টাকা করে ঘুষ নিয়ে জমির হাত পর্চার রেকর্ড করা হয়েছে। দালালের মাধ্যমে দাবিকৃত ঘুষের টাকা দিতে না পারা লোকদের জমি পরিমানে কম রেকর্ড দেখানো এবং নকসায় ইচ্ছাকৃত ত্রুটি রেখে ভুলভাল রেকর্ড করা হয়। আলগি মৌজায় আবদুল মালেক ও লিটন নামের দু’জন অফিস সহকারী পুরো মৌজা থেকে প্রায় অর্ধ কোটি টাকারও বেশী উৎকোচ আদায় করে নিয়েছেন বলে অভিযোগ সবার মুখে মুখে। আলগি মৌজার বাসিন্দা আবদুল লতিফ আকন অভিযোগ করে জানান, মাঠ জরিপ চলাকালে দায়িত্বরত কর্মকর্তারা জমির পরিমাণ অনুসারে প্রত্যেক লোকের কাছ থেকে কমপক্ষে ১০হাজার থেকে ৪০/৪৫ হাজার টাকা করে ঘুষ নিয়ে জমির হাত পর্চার রেকর্ড দেয়। আবার ৩০ধারার আপত্তি গ্রহণকালে কেস প্রতি ৫শ’টাকা হারে আদায় করে নেন। টাকা ছাড়া একটি আপত্তি গ্রহণের কোন নজির নেই। তিনি আরও অভিযোগ করেন, তাঁর নিজ ৩০ কেসে সাড়ে ১২ হাজার টাকা চুক্তিতে অগ্রিম ২ হাজার টাকা জমা দিয়ে আপত্তির আবেদন প্রস্তুত করেন। আপত্তির রশিদ চাইলে বাকি টাকা না দিলে রশিদ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় তাঁকে। পরে বাধ্য হয়ে সমস্ত টাকা পরিশোধ করে আপত্তি গ্রহণের রশিদ দেয়া হয়েছে বলে জানান তিনি।
একই অভিযোগ আলগি মৌজার মনির বিশ্বাস, আজাহার মৃধা, হনুফা বেগম, শাহআলম মল্লিক সহ শত শত গ্রামবাসীদের। পাংগাশিয়া ইউনিয়নের নলদুয়ানী গ্রামের বাসিন্দা নূরমোহাম্মদ খান অভিযোগ করেন, তার আলগি মৌজায় ১৬০, ২৬২, ৩৩৬ খতিয়ানের সম্পত্তির রেকর্ডের আপত্তি দিতে গেলে তার কাছে সংশ্লিষ্ট ওই দু’ অফিস সহকারী কেস প্রতি ৫শ’টাকা করে দাবি করেন। টাকা ছাড়া কোন কাজ হবে না বলেও তারা দম্ভোক্তি দেখান। টাকা দিতে রাজি না হওয়ায় তার আপত্তি গ্রহণ ছাড়াই অফিস গুটিয়ে চলে যান। মোবাইল ফোনে যোগাযোগ করলে টাকা নিয়ে বরিশাল যেতে বলেন, অন্যথায় আপত্তি গ্রহণ করা হবে না বলে সাফ সাফ বলে দেন।

এ বিষয়ে অফিস সহকারী আবদুল মালেক বলেন, ভূমি জরিপে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ নেয়ার ঢালাও অভিযোগ সঠিক নয়। সুনির্দিষ্ট কোন অভিযোগ আনতে পারলে বলেন। অংশিদার ঠকানো লোকজনের অযৌক্তিক ভাবে একক নামে রেকর্ডের দাবি রাখা হয় নাই বলেই এসব ভিত্তিহীন অভিযোগ করছেন।

বরিশাল বিভাগীয় দপ্তরের সেটেলমেন্ট অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সরকারী কোর্র্র্ট ফি ব্যতিরেকে অতিরিক্ত কোন টাকা নেওয়ার অভিযোগ আমার জানা নেই। তবে অভিযোগকারী লতিফ আকনের বিষয়টি আমাদের সবার জানা আছে। তিনি ঘুষ তো দূরের কথা, সরকারী কোর্ট ফি’র টাকা না দিয়েই তার কেসগুলো করতে চেয়েছেন। এতে রাজী না হওয়ায় তিনি মিথ্যে অভিযোগ করছেন।





আর্কাইভ