শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান থানার ওসি
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান থানার ওসি
সোমবার ● ২৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান থানার ওসি

---রাউজান প্রতিনিধি :: আশেপাশে শত শত উতসুক মানুষ। পানিতে দুর্ঘটনা কবলিত অর্ধ ডুবন্ত যাত্রীবাহী বাস। প্রত্যেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে যেন অনেক কাছে, পানিতে বাসের মধ্যে আহত অবস্থায় আটকা পড়ে আছেন অনেক মানুষ।
দুর্ঘটনার সংবাদ পুলিশের কাছে যাওয়ার আগেই তা স্থানীয়রাই আগে জেনেছিলেন। কিন্তু সবার আগে এগিয়ে এসেছিল নিজ কর্ম অস্থাল হতে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ। এসময় পানিতে দুর্ঘটনা কবলিত অর্ধ ডুবন্ত যাত্রীবাহী বাসটি বড় একটি পুকুরে। প্রত্যেকেই জীবন মৃত্যুর যেন শেষ সময়টা পানিতে বাসের মধ্যে আহত অবস্থায় আটকা পড়ে আছেন।

দুর্ঘটনার সংবাদ ওসির কাছে যাওয়ার আগেই তা স্থানীয়রাই আগে জেনেছিলেন। কিন্তু সবার আগে এগিয়ে এসেছিল কেপায়েত উল্লাহ। এগিয়ে এসেছিল স্থানিয় হাজারো মানুষ। পাশাপাশি অারো সহযোগীতার হাত বাড়িয়ে দেয় ফায়ার সার্ভিসও। তিনি নিজের জীবন বাজি রেখে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া লোকজনই প্রকৃত মানুষ বলে মনে হয়েছিল।

রাউজানে বাস দুর্ঘটনায় পানিতে ডুবে আটকে পড়া যাত্রীদের উদ্ধার তৎপরতায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।
শুক্রবার (২২-জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাউজান পৌসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি যাত্রীবাহি বাস পানিতে পড়ে যায়। খবর পাওয়ামাত্র লুঙ্গি-গেঞ্জি পড়া অবস্থায়
ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ। এসময় তিনি সাঁতার কেটে গাড়িটির উপর উঠে কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহর উদ্ধার তৎপরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ পানিতে সাঁতার কেটে র্দুঘটনা কবলিত বাসটিতে উঠার চেষ্টা করছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে উদ্ধার তৎপরতা চালানোর দৃশ্য। এ নিয়ে চারদিকে প্রশংসার জোয়ার বইছে। রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী তাঁর ফেইসবুক আইডিতে ওসির উদ্ধার তৎপরতার ছবি সম্বলিত স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি হুবহু তলে ধরা হলো ‘গোল চিহ্নিত যে মানুষটাকে আপনারা দেখছেন তিনি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কেপায়েত উল্লাহ স্যার…চট্টগ্রাম রাঙামাটি রোডে গতকাল একটি বাস ফরেস্ট অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে এলাকাবাসীর সাথে পানিতে নেমে উদ্ধার কাজ পরিচালনা করেছেন প্রিয় কেপায়েত স্যার। উক্ত দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত ৫জনকে উদ্ধার করেন। এছাড়া অন্তত আরও ৪০ জন লোককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের খারাপ কাজগুলো মানুষ চোখে দেখে ভালো কাজগুলো অন্তরালে থেকে যায়। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উদ্ধার কাজের জন্য উনাকে স্যালুট না দিয়ে পারলাম না… স্যালুট স্যার…। আপনাদের জন্যই মানুষ এখনো পুলিশের উপর ভরসা হারায়নি।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে সকলেই রাউজান থানার ওসির প্রশংসা করেন।

এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, আমি জুমার নামাজ পড়ে থানায় লোকজনের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার মুঠোফোনে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ফোন করেন। তিনি অপরপ্রান্ত থেকে জানান রাউজানের ফরেস্ট অফিস এলাকায় একটি যাত্রীবাহি বাস পানিতে পড়ে গেছে। মুঠোফোনের লাইন কেটে গাড়ি নিয়ে আমি লুঙ্গি-গেঞ্জি পাড়া অবস্থায় ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি গাড়িটি ডুবে যাচ্ছে, শিশুদের বাঁচার আকুতি আমার কানে লাগে। মূলত শিশুদের বাঁচানোর জন্যই আমি পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এত চেষ্টার পরও দুটি শিশুকে বাঁচাতে পারলাম না। মানুষ মানুষের জন্য, যখন শিশুদের উদ্ধার করছিলাম তখন মনে হচ্ছিল বাবা হয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করছি।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)