শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুন ২০১৮
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » ৩০ আসনের রেস্টুরেন্টের বিদ্যুৎ বিল পৌনে ২লাখ
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » ৩০ আসনের রেস্টুরেন্টের বিদ্যুৎ বিল পৌনে ২লাখ
মঙ্গলবার ● ২৬ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০ আসনের রেস্টুরেন্টের বিদ্যুৎ বিল পৌনে ২লাখ

---রাজশাহী প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৪৯মি.) বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনায় চরম বিপদের মুখে পড়েছে রাজশাহীর দুই তরুণ উদ্যোক্তা। এক বছরেরও বেশি সময় আগে চালু করা তাদের একটি ফাস্ট ফুডের দোকান এখন বন্ধ হবার উপক্রম। হঠাৎ করে অস্বাভাবিক বিল আসায় রাজশাহী নগরীর রানীবাজার এলাকার ক্রিম এন্ড স্পাইস ফাস্টাফুডের দোকানটি যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে। এই প্রতিষ্ঠানে অন্যান্য সময় গড়ে ১০-১২ হাজার টাকা বিদ্যুৎ বিল আসলেও এমাসে তার বিল এসেছে ১ লাখ ৭৩ হাজার ১৫৫ টাকা। অস্বাভাবিক বিল নিয়ে বেকায়দায় পড়া গ্রাহক এ নিয়ে তিনটি আবেদন করেছেন বিদ্যুৎ বিভাগে। কিন্তু উদাসীন বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তার সময় হচ্ছেনা মিটারটি দেখে আসার।

রাজশাহী নগরীর রানীবাজার এলাকায় আসাদুজ্জামান হৃদয় ও বন্ধু মিজানুর রহমান মিলে ক্রিম এন্ড স্পাইস রেস্টুরেন্ট পরিচালনা করেন। এক বছরেরও বেশি সময় ধরে তারা এটি চালিয়ে আসছেন। এই রেস্টুরেন্ট এর বিদ্যুৎ সংযোগ রয়েছে মোকাদ্দার হোসেন নামে। গত বছরের নভেম্বর মাসে এই প্রতিষ্ঠানের বিল আসে ১২ হাজার ৭৭৪ টাকা, ডিসেম্বর মাসের বিল আসে ৫ হাজার ৮৮০ টাকা। চলতি বছরের জানুয়ারির বিল ছিলো ৮ হাজার ৪৩ টাকা আর ফেবব্রুয়ারির বিল আসে ২২ হাজার ৪৮৬ টাকা। কিন্তু মাথায় বাজ পড়া বিল আসে মার্চ মাসে। ঐ মাসের বিল আসে ১ লাখ ১৪ হাজার ৬৫২ টাকা। এই বিল দেখে বেকায়দায় পড়ে যান ক্রিম এন্ড স্পাইস ফাস্টাফুডের মালিকরা।

এই প্রতিষ্ঠানের অংশিদার আসাদুজ্জামান হৃদয় জানান, অস্বাভাবিক বিল দেখার পরই তারা বিদ্যুৎ অফিসে যান। সেখান থেকে পরামর্শ দেয়া হয় কিছু টাকা পরিশোধ করেন সামনে মাসে স্বাভাবিক বিল আসবে। এই কথা শোনর পর তিনি ৩০ হাজার টাকা বিল পরিশোধ করেন। কিন্তু পরের মাসে বিল আসে ১লাখ ৪২ হাজার ৭৮ টাকা। আবারো তারা ছুটে যান বিদ্যুৎ বিভাগে (নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি.)। আবারো পরামর্শ দেয়া হয় এবারে আরো কিছু টাকা শোধ করেন সামনের মাসে ঠিক হয়ে যাবে। এই পরামর্শ পেয়ে এপ্রিল মাসে আবারো পরিশোধ করা হয় ৩০ হাজার টাকা। কিন্তু কোন লাভ হয়নি। মে মাসের বিল এসেছে ১ লাখ ৭৩ হাজার ১৫৫ টাকা।

আসাদুজ্জামান হৃদয় জানান, রেস্টুরেন্টে তিনটি ফ্রিজ, দুটি ২ টনের এসি, একটি ওভেন এবং কয়েকটা লাইট জ্বলে। সেই অনুযায়ি ২০ হাজার বিল আসলেও মেনে নেয়া যায়। কিন্তু এক লাখের উপরে বিল আসায় তারা এখন চরম বেকায়দায় রয়েছেন। প্রতিমাসেই বিল বাড়ছেই। আর যে বিল এসেছে এটা আমাদের পক্ষে শোধ করা কোনভাবেই সম্ভব হবেনা। এ অবস্থায় রেস্টুরেন্ট বন্ধ করে দেয়ার কোন বিকল্প নাই।

তিনি আরো জানান, বিল বেশি আসার পর থেকে তিনটি আবেদন করা হয়েছে। সহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ শাহীনের সাথে বারবার যোগাযোগ করেছি কিন্তু কোন সমাধান জুটেনি। এমনকি কেউ একবার মিটারটি দেখার সময়টুকু পায়নি। এদিকে, আমরা এতদিন সেভাবে না দেখলেও এখন মিটার রিডিং মেলাতে গিয়ে দেখতে পাচ্ছি যে পরিমান রিডিং উঠে আছে তার থেকে বেশি ইউনিটের বিল দেয়া হয়ে গেছে।

এদিকে, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি. এর সহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, গতকাল একটি অভিযোগ তিনি পেয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে ঐ গ্রাহকের সাথে কথা হয়েছে বলে জানান সহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম।





বিদ্যুৎ -জ্বালানি এর আরও খবর

৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ
ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা

আর্কাইভ