বুধবার ● ২৭ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে প্রতিবন্ধি ছাত্র’র পাশে সেনাবাহিনী
মহালছড়িতে প্রতিবন্ধি ছাত্র’র পাশে সেনাবাহিনী
মহালছড়ি প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১২.৩৩মি.) খাগড়াছড়ির মহালছড়িতে গরীব এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। ২৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহালছড়ি জোন সদরে কংচাই কার্বারী পাড়ার নুনছড়ি গ্রামের গরীব পরিবারের এতিম ও অন্ধ কসম ত্রিপুরাকে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি।
জোন অধিনায়ক বলেন, এতিম ও অন্ধ কসম ত্রিপুরা এবারে এসএসসি পরীক্ষায় পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না । তখন তিনি খবর পাওয়ার সাথে সাথে তাঁকে জোনে নিয়ে এসে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। পরবর্তীতে তাঁর লেখাপড়ার যাবতীয় খরচাদি মহালছড়ি জোন থেকে বহন করা হবে বলে জানান তিনি।
এতিম ও অন্ধ কসম ত্রিপুরার পাশে দাঁড়ানোর স্বার্থকতা কি জানতে চেয়ে জোন অধিনায়ক বলেন, স্বার্থের কথা চিন্তা না করে সেনাবাহিনী মানবতাকে প্রাধান্য দিয়ে সারাদেশে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। তবে, তিনি এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতার আহবান জানান।





খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল