শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুন ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা নদীর ভাঙনে বিশ্বনাথে সড়ক বিলীন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা নদীর ভাঙনে বিশ্বনাথে সড়ক বিলীন
বুধবার ● ২৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা নদীর ভাঙনে বিশ্বনাথে সড়ক বিলীন

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৯মি.) সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সাতটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

জানা গেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের লামাকাজি-পরগানা বাজার-আজারিগাঁও পাঁকা সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে প্রায় ১৫ গ্রামের মানুষ গাড়িযোগে প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীতে পানির স্রোত বেড়ে যায়। এতে ওই সড়কের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পরগনা বাজার থেকে আজারিগাঁও পর্যন্ত যানবাহান চলাচল বন্ধ রয়েছে। ফলে লামাকাজি ইউনিয়নের রাজাপুর, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, আজারিগাও, কৃঞ্চনপুর, খাজাঞ্জীগাঁও গ্রামের মানুষকে এখন পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় লোকজন জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না হলে পুরো এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন বাড়লে সুরমা নদীর গতিপথও পাল্টে যাবে। এর ফলে ভাঙনের মুখে পড়বে এলাকার কয়েকটি গ্রাম।

সরেজমিনে দেখা গেছে, লামাকাজি ইউনিয়নের পরগনা বাজার এলাকায় সড়ক সুরমা নদীর গর্ভে বিলীন হয়েছে। গত দুই সপ্তাহ ধরে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্য কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
তিলকপুর গ্রামের শামছুদ্দিন বলেন, ‘সুরমা নদীতে যেভাবে ভাঙন শুরু হয়েছে যেকোনো সময় এলাকার বাড়িঘর ভেসে যাবে। বৃষ্টি হলে সুরমা নদীতে স্রোত বেড়ে যায়। এলাকার মানুষজন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।’
রাজাপুর গ্রামের সমছু মিয়া বলেন, ভাঙন রোধের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কেউ উদ্যোগ নেয়নি এ পর্যন্ত। যেভাবে ভাঙন শুরু হয়েছে সুরমা নদীর গতিপথ পাল্টে যাবে এবং নদীটি গ্রাম দিয়ে প্রবাহিত হবে। এতে শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হবে।

লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, সুরমা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সড়ক নদীর গর্ভে চলে গেছে। কিন্তু সীমিত বরাদ্দে ওই ভাঙন রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরী ভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি উবর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে বর্ষা মাস শেষ হলে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ