শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের সিটি মেয়র নৌকার জাহাঙ্গীর
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের সিটি মেয়র নৌকার জাহাঙ্গীর
শুক্রবার ● ২৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের সিটি মেয়র নৌকার জাহাঙ্গীর

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৪১মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

২৭ জুন বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। ৪২৫ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৪১৬ কেন্দ্রের বেসরকারী ফলাফলে আওয়ামী মনোনীত নৌকা প্রতীক নিয়ে এডভোকেট মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। বিএনপি প্রার্থীর চেয়ে জাহাঙ্গীর আলম প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা যায় ভোটের শতকরা হার ৫৭.০১ ভাগ।

জাহাঙ্গীর আলমের বিজয়ে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেসরকারি ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। ফুল দিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান কর্মী সমর্থকরা। বেসরকারি ফল ঘোষণার পর জাহাঙ্গীর আলম এ সময় নবীণ-প্রবীণ সবাইকে নিয়ে গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্বক্ত করেন নতুন মেয়র। ঈদের আগেই নগরবাসী নতুন চমক দেখতে পাবে বলে ও জানান তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটের পরদিন বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন রিটোর্নিং কর্মকর্তা। নগরীর রথখোলা বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নি অফিসারের অস্থায়ী কার্যালয়ে বেসরকারি ফল ঘোষণা করেন তিনি।

এদিকে, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আসন্ন তিন সিটির নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংকা প্রকাশ করেন তিনি।

ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার) পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি) পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) পেয়েছেন ৯৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) পেয়েছেন ১ হাজার ৬১৭ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ