শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » নীলফামারী » বাংলাদেশ রবিদাস ফোরাম এর নীলফামারী জেলা কমিটি গঠিত
প্রথম পাতা » নীলফামারী » বাংলাদেশ রবিদাস ফোরাম এর নীলফামারী জেলা কমিটি গঠিত
শনিবার ● ৩০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ রবিদাস ফোরাম এর নীলফামারী জেলা কমিটি গঠিত

---নীলফামারী প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.২১মি.) বাদল রবিদাসকে সভাপতি, মুন্না রবিদাসকে সাধারণ সম্পাদক ও স্বপন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর ৩১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ২৯ জুন শুক্রবার দুপুর ১.০০ টায় এ উপলক্ষে সদর উপজেলা ফুড অফিসপাড়া (মন্ত্রীপাড়া) সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় রবিদাস সংগঠক সুকুমার রবিদাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)” কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নীলফামারী জেলার বিশিষ্ট নারীনেত্রী তৌহিদা জ্যোতি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নীলফামারী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মানিক আহমেদ, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি উত্তম কুমার রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুইমালী, বিআরএফ এর রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক বাসন্তী রবিদাস স্মৃতি।

“বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)”কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপুরাম রবিদাসের সঞ্চালনায় এসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় রবিদাস সংগঠক মিছরি রবিদাস, লালচাঁন রবিদাস, কেশরী রবিদাস, সুকেশ্বর রবিদাস (সাধু), বিশ্বনাথ রবিদাস, শেফালী রবিদাস ও  সোনামনি রানী রবিদাস প্রমুখ।

এসময় নীলফামারী জেলা ৫টি উপজেলা থেকে আগত রবিদাস জনগোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজেদের যুক্ত করার অভিপ্রায় আমাদের। ধর্মীয় গোড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। তবে আরেকটি লক্ষ্যনীয় বিষয় হলো, আমরা আমাদের কার্যক্রম সাম্প্রদায়িক অর্থে শুধুমাত্র স্বজাতির উন্নয়নকল্পেই নয় বরং হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী-দলিত-সংখ্যালঘু তথা আপামর মেহনতি জনসাধারণের জন্য সাধ্যমতো সহভাগী হতে চাই। এপর্যন্ত ৪৯টি জেলা ও উপজেলায় বিআরএফ কাজ করে যাচ্ছে।”

বক্তাগণ আরও বলেন, বিআরএফ যেভাবে দূর্বার গতিতে বাংলাদেশের ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলছে এ অগ্রযাত্রায় নীলফামারী জেলার ৫টি উপজেলা (সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী সদর, ডোমার, ডিমলা) তে বসবাসরত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে কাজ করে যাবে। বিআরএফ এর ১১ দফা দাবী আদায়ে আমরা নীলফামারীবাসী সর্বোচ্চ অবদান রাখবো।





আর্কাইভ