শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিশ্ববিদ্যালয়ে মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হবে : ভিসি ডঃ হারুন
প্রথম পাতা » গাজিপুর » বিশ্ববিদ্যালয়ে মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হবে : ভিসি ডঃ হারুন
শনিবার ● ৩০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ববিদ্যালয়ে মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হবে : ভিসি ডঃ হারুন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৫৩মি.) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২০তম অধিবেশন আজ ৩০ জুন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডঃ হারুন অর রশিদ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, কলেজ শিক্ষার উন্নয়নে সারাদেশে নির্বাচিত কিছু সংখ্যক বেসরকারি কলেজকে মডেল কলেজে উন্নীত করার কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পে প্রথম পর্যায়ে ১৫টি কলেজকে তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ তালিকা আরও সম্প্রসারিত হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও এভিয়েশন সায়েন্সের মতো নতুন ডিসিপ্লিন খোলা, ২০২২ সাল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে টেক্সট বই রচনা, ২০১৭ সালের জন্য কলেজ পারফরমেন্স র‌্যাংকিং, মাস্টারপ্ল্যান বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ, ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণ, আগারগাঁওয়ে টাওয়ার ভবন নির্মাণ, কলেজ শিক্ষা মনিটরিং, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মোবাইল অ্যাপস তৈরি, ডিজাস্টার রিকভারি সেন্টারের জন্য যন্ত্রপাতি ক্রয়, সব কলেজকে হাই কানেক্টিভিটির আওতায় এনে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলা, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রবর্তন ইত্যাদি বিষয়ে এ পর্যন্ত অগ্রগতি তুলে ধরেন।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫০৭ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার বাজেট পেশ করেন। যা সিনেট কর্তৃক গৃহীত হয়।

সিনেট অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ডঃ হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ডঃ মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ডিনসহ অর্ধশতাধিক সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বেগম হেপী বড়াল এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মীজানুর রহমান, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মুনাজ আহমেদ নূর, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার বজলুল হক, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার ডঃ নাজমুনারা খানুম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলে কতিপয় সংশোধনী ইত্যাদি পাসের পর সিনেটের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ