রবিবার ● ১ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিশু মোবারক স্বজনদের কাছে ফিরতে চায়
শিশু মোবারক স্বজনদের কাছে ফিরতে চায়
ময়মনসিংহ অফিস :: (১৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৩৪মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পথহারা শিশু মোবারক(০৮)কে নিয়ে সমস্যায় পড়েছে। শিশুটির দেয়া ঠিকানায় খোঁজ করে পুলিশ তার স্বজনদের হদিস মেলাতে পারেনি। কিন্তু শিশুটি বাড়ি যেতে ও স্বজনদের কাছে পেতে ব্যাকুল, হঠাৎ হঠাৎ কান্নাও শুরু করে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুড়ি গ্রামের পরিবহন শ্রমিক মো. আনিস মিয়া শুক্রবার (২৯ জুন) রাতে নিজের বাড়ির কাছে অপ্রকিৃতস্থ অবস্থায় পান ওই শিশুটিকে। পরে আনিস মিয়া নিজের বাড়িতে নিয়ে তাকে(মোবারক) সুস্থ্য করে পরিবারের কাছে ফেরাতে চেষ্টা করেন।
কিন্তু শিশুটির কাছ থেকে সঠিক কোনো ঠিকানা না পাওয়ায় গত শনিবার (৩০ জুন) সন্ধ্যায় মোবারককে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে যান আনিস। থানায় গিয়ে শিশু মোবারক জানায় তার বাবার নাম সাদেক মিয়া। মা বেদেনা আক্তার। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুরে। তার বাবা ভৈরবের একটি কয়েল ফ্যাক্টরিতে কাজ করেন। তার বড় ভাই ইয়াছিন (১০) সিএনজি গ্যারেজে কাজ করে। তার দুই বোন সাদিয়া এবং জান্নাতুল।
বিষয়টি নিয়ে আনিস মিয়া শনিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে মোবারককে পুলিশের জিম্মায় রেখে যান। মা-বাবা ও পরিবারের কাছে ফিরতে ব্যাকুল হয়ে পড়া মোবারক এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে পুলিশ মোবারককে পরিবারের কাছে ফেরাতে বিভিন্ন থানায় বার্তা পাঠায়। কিন্তু তার পরিবারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
শিশু মোবারক জানায়, খেলার ছলে সে ট্রেনে উঠে পড়েছিলো। কিন্তু সে নামার আগেই ট্রেনটি ছেড়ে দেয়।পরে কিভাবে এখানে (ঈশ্বরগঞ্জ )নেমেছে তাও বলতে পারেনা !
এখন সে অবাক হয়ে তাকিয়ে চারপাশের মানুষের মাঝে নিজের স্বজনদের খোঁজ করে। হঠাৎ হঠাৎ কান্নাও শুরু করে দেয়।
ঈম্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ বলেন, শিশুটির দেওয়া তথ্য মতে অনুসন্ধান চালানো হলেও তার পরিবারের সঠিক সন্ধান পাওয়া যায়নি। ওই অস্থায় সোমবার শিশুটিকে আদালতে হাজির করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন