বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে আ’লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার
ত্রিশালে আ’লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারের (৭২) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মতিন একজন মুক্তিযোদ্ধা ও উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।
আজ বুধবার (০৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ঘা-ভাটিয়া গ্রামের বাড়ির পাশে নিজ মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিউর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে মতিন মাস্টার বাড়ি থেকে বের হয়ে নিজের ফিশারিতে পাহারা দেওয়ার জন্য যান। বুধবার সকালেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সেখানে খুঁজতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান,কী কারণে এবং কারা এই খুনের সঙ্গে জড়িত তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।সেইসাথে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী