শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ জুলাই ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন
বুধবার ● ১১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

---ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪১মি.) নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ষষ্ঠ সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিবে সাত সদস্যের বাংলাদেশ তায়কোয়নদো দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১০ জুলাই মঙ্গলবার দুপুরে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের মহাসচিব মাস্টার সোলায়মান শিকদার ও নেপালগামী বাংলাদেশ দলের সদস্যসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশসহ আটটি দল অংশ নিবে। তাদের মধ্যে রয়েছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতা বাংলাদেশ তায়কোয়নদো দল সিনিয়র ওজন শ্রেণিতে অংশ নিবে। নেপালগামী ৭ সদস্যের বাংলাদেশ দলে ৫ জন খেলোয়াড়, ১ কোচ কোচ ও ১ জন ম্যানেজার আছেন। ষষ্ঠ সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ নিতে ১২ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ১৭ জুলাই দেশে ফিরে আসবে।

সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় এর আগেও অংশ নিয়েছে বাংলাদেশ। পেয়েছে পদকও। এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অংশ নিয়ে বাংলাদেশ ছয়টি স্বর্ণ পদক পেয়েছিল।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি আমরা। আত্মরক্ষামূলক এই ধরণের আয়োজনের সঙ্গে সবসময়ই আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। এবার যেহেতু তায়কোয়নদো দল একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, সেহেতু তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি এই টুর্নামেন্ট থেকে তারা ভালো ফল নিয়ে আসবে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি। তাদের সুস্থ্যতা ও সুস্বাস্থ্য কামনা করছি।’

সোলায়মান শিকদার ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘ওয়ালটন এর আগেও আমাদের বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছিল। এবার তারা আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রেও সমপৃক্ত হয়েছে। সে জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই।’





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ