শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিনোদন » নতুনদের সুযোগ দেওয়া হয়না: আরেফিন সোহাগ
প্রথম পাতা » বিনোদন » নতুনদের সুযোগ দেওয়া হয়না: আরেফিন সোহাগ
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুনদের সুযোগ দেওয়া হয়না: আরেফিন সোহাগ

---বিনোদন প্রতিবেদক ::  (২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২১ মি.) আরেফিন সোহাগ নবাগত চিত্র নায়ক। টিকলী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন। এরপর করেছেন কিছু ছোট পর্দার কাজ। আরেফিন সোহাগ বর্তমান নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়কে সামনে রেখে চলছেন।

আজ আরেফিন সোহাগ নিজের ফেসবুকে একটা পোষ্ট করেন। পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো- যে দেশে একের পর এক ভারতীয় নায়ক/নায়ীকার সিনেমা মুক্তি পাচ্ছে, সেই দেশ কি করে প্রয়াত সুপারস্টার নায়ক মান্না ভাই-এর অভাব পূরণ করবে? যে দেশে একজন শাকিব খান ছাড়া সিনেমার মান ভালো হবেনা বলে পরিচালক অন্য কাউকে নিয়ে সিনেমা বানাই না সে দেশের চলচ্চিত্র ঘুরবে কি করে?

আমি খুব কাছ থেকে দেখেছি বর্তমান বাংলাদেশি সিনেমার অবস্থা কেমন। হাতে গোনা কয়েকজন গুনিয় পরিচালক নিজেদের পরিশ্রম দিয়ে আজও চেষ্টা করে যাচ্ছে সিনেমাকে বাঁচানোর জন্য। যেমন, কাজী হায়াত স্যার, জনাব খোকন, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, দেবাশীষ বিশ্বাসসহ অনেক গুনীয় পরিচালকের চেষ্টা আজও বিদ্যমান।

সেখানে কথিত কিছু পরিচালক সিনেমা বানানোর জন্য বাইরে থেকে নারী আর কোমলপানির লোভ দেখিয়ে প্রযোজক আনলেও প্রযোজকের টাকাতে আর সিনেমা শেষ হয়না। কারন প্রযোজকের পুঁজি নাই!

বহু ছবির মহরত হতে দেখেছি, কিন্ত মুক্তি পেতে দেখিনি। এমনকি কত নতুন নতুন নায়িকার দেখা মেলে মহরতের সময়, সেই সব কথিত নায়িকা আজ কই? ঢালিউড আজ নায়ক, নায়িকা সংকটে কেন? আর যারা রয়েছে তাদের নিয়ে কাজ করছেন না কেন? কলকাতা (টালিগঞ্জ) এক সময় আমাদের অনুসরণ করতো, কিন্ত আজ তারা কত এগিয়ে! আজ তাদের প্রতিটা হিরোকে প্রোমট করা হয়, যে হিরোর মান যেমন তাকে দিয়ে ঠিক তেমন সিনেমা নির্মান করা হয়। কিন্ত আমাদের দেশে তা হয়না।

নতুনদের সুযোগ দিতে চাননা বড়রা। কোন পরিচালক সুযোগ দেননা নতুন দের। নতুনদের পিছনে প্রযোজক টাকা খরচ করতে চায়না। কারন তারা নতুন! নতুনদের নিজেদের টাকা থাকলে সিনেমা বানাও না থাকলে এফডিসিতে এসো না। এমন মনভাব কেন? একজন নতুনকে সুযোগ না দিলে সে কি করে পারবে তার মেধাকে দেখাতে?

তবে একটা বিষয় খেয়াল করেছি, নতুন কোন মেয়ে নায়িকা হতে চাইলে তাকে সুযোগ দেন কিছু কথিত পরিচালক! কেন ভাই? ওর যা আছে ছেলেদের তা নাই বলে? আজ তাদের জন্য সিনেমার বদনাম।

আর মেয়েদের ক্ষেত্রে বলি, কথিত কিছু পরিচালক বিছানা গরম করে নারী থেকে যাদেরকে হিরোইন বানাচ্ছেন তারা এসব বন্ধ করুন। নায়িকা সবাই হতে পারে না। নারী লোভ ছেড়ে সত্যি কারের একজন অভিনেত্রী তৈরি করুন। নিজের স্বার্থ হাসিলের কজ্য ইন্ড্রাস্ট্রিজের ক্ষতি করবেন না।
বি: দ্র: এটা আমার ব্যক্তিগত মতামত। ভুল কিছু লিখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

উল্লেখ্য, আরেফিন সোহাগ দীর্ঘদিন দেশের সমানধন্য গনমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে একটি গণমাধ্যমের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।





আর্কাইভ