বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিনাকুন্ডুতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে পঁচা ডাকাত নিহত
হরিনাকুন্ডুতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে পঁচা ডাকাত নিহত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বন্দুকযুদ্ধে এক আমিরুল ইসলাম (৪০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। মঙ্গলবার হরিণাকুন্ডু উপজেলা ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাতুড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় একদল ডাকাত তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম নামের এক ডাকাত সদস্যকে গুলিবিন্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ টি দোনালা বন্দুক, ১ রাউন্ড গুলি, ২টি হাসুয়া। তার নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ