রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম এলাকায় ১২ বিজিবি’র দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
দুর্গম এলাকায় ১২ বিজিবি’র দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
বরকল প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৮মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার থেগামুখ বাজার দুর্গম এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোটহরিণা জোন এর পক্ষ থেকে গত বুধবার স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হরিণা জোন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. এহসানুল হক উপস্থিত থেকে দুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ১২৩ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা তাপস চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে বিজিবি হরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
এ বিষয়ে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি এইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য বিজিবি হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।





ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত