শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় » জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে হবে : রাষ্ট্রপতি
প্রথম পাতা » জাতীয় » জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে হবে : রাষ্ট্রপতি
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে হবে : রাষ্ট্রপতি

---ময়মনসিংহ অফিস :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৫মি.) রাষ্ট্রপতি আবদুল আবদুল হামিদ কৃষিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় জীববৈচিত্র রক্ষা এবং দুর্যোগ সহনশীল ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনে যুৎসই কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন।

রবিবার ২২ জুলাই দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কৃষি ও কৃষকের উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষি মুখ্য ভূমিকা রেখে চলেছে।

এ সময় বাকৃবি’র আচার্য হিসেবে বক্তৃতাকালে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবিলা করে খাদ্য শস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষি ভর্তুকি, কৃষকদের অনুকূলে সার, সেচ, বীজ, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ব্যাপক ভিত্তিতে সরকারের কৃষি সহায়তার পাশাপাশি কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশে কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে। কৃষির সব মৌলিক ও প্রয়োগিক বিষয়ে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ কৃষিবিদ তৈরির পাশাপাশি লাগসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে এই বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আবদুল হামিদ আরো বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে বর্তমান সরকার দেশে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মন্ডল। ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি, সাবেক ভিসি ড. এমএ সাত্তার মন্ডল, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, কৃষিবিদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এদিকে ৫৭তম প্রতষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার ৩০০ গ্র্যাজুয়েট ও তাদের পরিবার সদস্যদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু, শনিবার রাতে প্রতষ্ঠাবার্ষিকীর প্যান্ডেল পুড়ে যাওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এ্যালুমনাই এসোসিয়েশন আয়োজিত প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ